শিরোনাম:
●   ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » প্রবাসে থাকা অবস্থায় সরকারি চাকরি পেলেন হাসান
প্রথম পাতা » কুষ্টিয়া » প্রবাসে থাকা অবস্থায় সরকারি চাকরি পেলেন হাসান
বুধবার ● ২৮ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসে থাকা অবস্থায় সরকারি চাকরি পেলেন হাসান

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: দীর্ঘ সাত বছর কুয়েতে থাকা অবস্থায় চিটিং ও জালিয়াতির মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘উপসহকারী কৃষি কর্মকর্তার’ চাকরি পেলেন কুষ্টিয়া পশ্চিম আব্দুলপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দায়খালি পাড়ার আতিয়ার রহমান ও আছিয়া খাতুন বড় ছেলে মেহেদী হাসান মেহেদী হাসান মিঠু। বিষয়টি নিয়ে উক্ত এলাকায় জল্পনা কল্পনায় মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, মিঠু টানা সাত বছর বিদেশে অবস্থান করছেন একটি দিনের জন্যও তিনি বাংলাদেশে আসেন নাই, অথচ তিনি সরকারি চাকরি কিভাবে পেলেন এটা আমরা মেনে নিতে পারছি না। এদিকে তার নিজ এলাকার জনপ্রতিনিধি রহিদুল মেম্বার প্রতিবেদক কে বলেন, মেহেদী হাসান মিঠু দীর্ঘ সাত বছর কুয়েতে চাকরি করছে। কুয়েতে থাকা অবস্থায় সরকারি চাকরি কিভাবে পেল আমি এটাও বুঝে পাচ্ছি না। নিশ্চয়ই কোন উপরমহলে যোগাযোগ করে তিনি এই কাজটি করেছেন। তবে তার ছোট ভাই বায়েজিদ ইসলাম লিঠুর সহযোগিতায় এই কাজটি করেছেন বলে আমরা ধারণা করছি। তবে ১৫ থেকে ২০ দিন আগে মেহেদী হাসান বিদেশ থেকে বাড়ি এসেছেন বলে জানতে পেরেছি। তার প্রয়োজনীয় কাগজপত্র দেখে প্রমাণ পাওয়া যায় যে, উক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা (নন ক্যাডার, গ্ৰেড -১০) পদে সার্কুলার হয় ৪ জুন ২০২০ তারিখে। ১০/১২/২০২১ তারিখে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, উক্ত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয় ০৭/০৩/২০২২ তারিখে। ২২/০৫/২০২২ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে ২০/১১/২২ তারিখে তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মৌখিক পরীক্ষার ফলাফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা প্রধান কার্যালয়ের ৮০.০০.০০০০.৩০১ (গোপনীয়).১৭.০০১.২০২২-৮৯ স্মারকে ২৯/১১/২০২২ তারিখে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। উক্ত ফলাফলে তিনি ৩৫ নম্বর সিরিয়ালে আছেন যার রোল নম্বর (বিপিএসি) ২০১৯৬৪। চূড়ান্ত ফলাফল প্রকাশের দুদিন পরেই তিনি দেশে ফিরেছেন। বর্তমানে তিনি বাড়িতেই অবস্থান করছেন পুলিশ ভেরিফিকেশনের জন্য। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের ডিএসবি শাখায় যোগাযোগ করা হলে তারা বলেন, মেহেদী হাসান নামে একটি তদন্ত এসেছে আমাদের হাতে আমরা এখনো তদন্ত করতে যাই নাই। মেহেদী হাসান তিনি তার বিদেশ থাকার বিষয়টি সম্পন্ন গোপন করতে চাইছেন। কিন্তু তার পাসপোর্ট যাচাই-বাছাই করলেই বেরিয়ে আসবে থলের বিড়াল। এ বিষয়ে মেহেদী হাসানের বাড়িতে গেলে তার মা বাইরে বেরিয়ে এসে বলেন, আমার ছেলে এতদিন ঢাকায় ছিলেন, এইতো কিছুক্ষণ আগে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে গেলেন। এলাকাবাসী বলেন, যদি তিনি ঢাকায় থাকতেন তাহলে প্রতি ঈদে অন্তত গ্রামের বাড়িতে আসতো। তাকেতো সাত বছর আমরা দেখি নাই, সে তো বিদেশে ছিল এইতো গত বিশ দিন হল তিনি গ্রামে এসেছেন। এ বিষয়ে মেহেদী হাসান এর পিতা আতিয়ার রহমান এর সাথে কথা বললে তিনি জানান, আমার ছেলে মেহেদী হাসান এর সাথে কোনো যোগাযোগ নেই। তার চাকরি হয়েছে সেটাও আমি জানি না। মেহেদী হাসান এখন কোথায় আছে তিনি সেটাও জানেন না। তার পাসপোর্ট এর বিষয়ে জানতে চাইলে তার কোন কাগজ পত্রও নেই বলে দাবি করেন মেহেদীর পিতা। অন্যদিকে মেহেদী হাসান নিঠুর মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি কথা বলতে রাজি হননি। বর্তমানে তিনি নিজ বাসা বাড়িতে লুকায়ে আছে বলে পাড়া-প্রতিবেশীদের দাবি। এলাকাবাসী এটাও বলেন, যোগদান করার জন্য বিদেশ থেকে দেশে চলে এসেছে, পরিস্থিতি ঘোলাটের দিকে চলে গেলে তিনি পুনরায় কুয়েতে চলে যাবেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি

আর্কাইভ