শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » কেএনবি এ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রথম পাতা » কুষ্টিয়া » কেএনবি এ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেএনবি এ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: জমকালো কুষ্টিয়ায় আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম ফিড তৈরীর প্রতিষ্ঠান কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত ১১ জানুয়ারি বুধবার সকাল ১১ ঘটিকার সময় কুষ্টিয়া বটতৈল কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ এর প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন কেএনবির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির, তার সহধর্মিনী পরিচালক চামেলি জামান ও তাদের সন্তান ভবিষ্যৎ কর্ণধর নাফিম জামান। এরপর দোয়া ও মিলাদ মাহফিল শেষে কেক কেটে কেএনবির ১১ তম জন্মদিন পালন করা হয়। আলোচনা সভায় কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ এর স্বপ্নবাজ ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির বলেন, আমার একার পক্ষে এতো বড় একটি প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়, আজ আপনারা আমার পাশে আছেন বলেই এই অগ্রযাত্রা ধরে রাখতে পেরেছি। এর দাবীদার আমি একা নই এর দাবীদার কেএনবি পরিবারের সকলেই। তিনি আরো বলেন এই সর্বপ্রথম স্বল্পবরিসরে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। সফলতা ও ব্যর্থতা নিয়েই মানুষের জীবন এই মূল মন্ত্রকে সামনে রেখে আমি আপনাদের কে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। দেশে বর্তমানে বৈশ্বিক মন্দা চলছে তবুও নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে প্রতিষ্ঠানটিকে আমি টিকিয়ে রেখেছি। বর্তমানে তিনটি ইউনিট চালু রয়েছে আগামী দু’এক মাসের মধ্যে আরেকটি ইউনিট চালু হবে তখন প্রতি ঘন্টায় ৪০ মেট্রিক টন ফিড উৎপাদন হবে। তিনি আরো বলেন, আমার এই প্রতিষ্ঠানে ৭২ আইটেমের ফিস ফিড উৎপাদন চলছে। ২০১২ সালে গুটি কয়েক লোকবল নিয়ে স্বল্প পরিসরে বটতৈল নামক এই স্থানে ফিড উৎপাদনের জন্য কারখানা স্থাপন করেছিলাম। অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে আজকের এই প্রতিষ্ঠানটি দেশের মধ্যে মাথা উঁচু করে দাড়িয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে প্রায় ১২০০ শত কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। কুষ্টিয়ার মানুষের জন্য আমি যেন আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, শুধু এই প্রতিষ্ঠানটি নিয়ে পড়ে নেই আমি আরও বৃহৎ পরিসরে ব্যবসায়ের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কাজ হাতে নিয়েছি। কোম্পানীর যে অগ্রযাত্রা আছে সেই অগ্রযাত্রা ধরে রাখা আমার একার একার পক্ষে সম্ভব নয় আপনারা যেভাবে আছেন এর চাইতেও আরও বেগবান করার জন্য আপনাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। আপনারা আমার সাথে কাধে কাধ মিলিয়ে যে কাজ করে যাচ্ছেন আমি যতদিন এই কোম্পানী চালিয়ে যাব আপনারা আমার সাথে থাকবেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন, অত্র প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এ কে আজাদ, গাজীপুর তুরাগ রিসোর্ট এর কর্মকর্তা হুমায়ুন কবির, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম। বক্তারা আরো বলেন, কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ যত বড় হবে তত বেশি কুষ্টিয়ায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই এই প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা। অনুষ্ঠান শেষে সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। পরে বিকেলে দেশের খ্যাতিমান বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় শুরু হয় মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ