শিরোনাম:
●   ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » কৃষি » ঝালকাঠিতে শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি
প্রথম পাতা » কৃষি » ঝালকাঠিতে শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি
শনিবার ● ১৪ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠিতে শীতকালীন শাক-সবজি চাষে এবার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। ঝালকাঠির কৃষকদের মাঠ এখন শীতকালীন শবজিতে সাজানো এক সবুজ বিপ্লব। কৃষকরা সকাল সন্ধ্যা পরিচর্যা আর বিকিনিতে ব্যস্ত সময় পাড় করছেন।
শীত মৌসুমি এ সবজি আবাদে বাম্পার ফলনে কৃষকরা ব্যাপক লাভবান হবেন এমনটাই প্রত্যাশা করছেন। কৃষকের ক্ষেতগুলোতে লাউ-কুমড়া, শালগম, ফুলকপি, বাঁধাকপি, লালশাক,ধনে পাতা,শিমসহ সব ধরনের শীতের মৌসুমি সবজির সমাহার এখন কৃষকের মাঠ জুড়ে। ঝালকাঠি জেলার কৃর্তিপাশা,শ্রীমন্তকাঠি,বাসন্ডা, পোষন্ডা,বাউকাঠি, কাফুরকাঠি, শাখাগাছি, ভীমরুলি, বিনয়কাঠি, বাউকাঠিসহ কমপক্ষে শতাধিক গ্রামের চিত্র এখন এমনটাই।
কৃষকের ক্ষেতে মাঝে নালাকেটে একদিকে মাছ চাষ করছেন অন্যদিকে নালার উপড়ে মাচায় ঝুলে পড়েছে লাউ-কিংবা মিষ্টি কুমড়ো। নালার তীরের জমিগুলোতে সব ধরনের শীতের সবজিই উৎপাদন করেন জেলার অসংখ্য চাষিরা। নালার পানিই প্রতিদিন শবজি ক্ষেতে ব্যবহার করেন কৃষকরা। যে কারণে দুর থেকে তাদের পানি সংগ্রহ করতে হয় না। পাশা-পাশী নালার পানিতেই মাছও চাষ করছেন তারা।
পুরুষের পাশাপাশি ক্ষেতে কাজ করছেন অসংখ্য নারীরাও। ফলে আবহাওয়া অনুকুলে থাকলে শীতের এ মৌসুম জুড়ে আর্থিকভাবে ভাল থাকছেন কৃষক পরিবার গুলো। তবে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি এবং সার ও কীটনাশকের দাম কমলে স্বচ্ছলতার মুখ দেখতে পারেন বলে কৃষকরা জানান।
এবছর এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকায় শীতের এ শাক-সবজি আবাদে আরো অধিক বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে, দামও পাচ্ছেন ভালো।
গ্রামের কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা বলেন, “আমরা বহু বছর যাবৎ কৃষি কাজ করে আসছি। কৃষি কাজ করে ভালবাবেই জীবনযাপন করছি।”
তবে আমরা প্রান্তীক চাষিরা পাইকারদের কাছেই ফসল বিক্রি করি। যে কারণে ফসলের ন্যায্য মূল্য পাই না। কিন্তু মধ্য সত্ত্ব ভোগীরা আমাদের নিকট থেকে কমদামে পণ্য কিনে ভোক্তার নিকট চড়া দামে বিক্রি করে তারাই আমাদের চেয়ে বেশি লাভবান হয়। উৎপাদনকারী কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত বলে দাবি করেন সরকার আমাদের নিয়ে উদ্যোগ গ্রহণ করলে প্রান্তীক পর্যায়ের কৃষকরা সুবিধা পাবেন।
জেলা শহর থেকে প্রাত্যন্ত গ্রামের কৃষকরা জানান,“ আমরা ঝালকাঠির উত্তর পশ্চিম প্রান্তের অবহেলিত গ্রামে থেকে কৃষি কাজ করে আসছি। যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হলে আমরা সঠিক মূল্য পেতাম।”
ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম জানায়, “বাজারে এখন শীতের সবজির দাম থাকায় লাভবান হচ্ছেন তারা। পতিত জমিতে চাষ বাড়ানোর জন্য কৃষি বিভাগ পরার্মশসহ নানা ভাবে কৃষকদের সহায়তা করে যাচ্ছি। এবছর ঝালকাঠি জেলায় ৮ হাজার ২শত ৬৫ হেক্টর জমিতে শীতের শাখ-সবজির আবাদ হয়েছে বলে জানান তিনি।





আর্কাইভ