শিরোনাম:
●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের ৯ কোটি টাকার কাজে অনিয়ম-দুর্নীতি
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের ৯ কোটি টাকার কাজে অনিয়ম-দুর্নীতি
শনিবার ● ১৪ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের ৯ কোটি টাকার কাজে অনিয়ম-দুর্নীতি

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের সাড়ে ৮ কিলোমিটার অংশ প্রশস্থকরণ কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ কাজে ক্ষতিগ্রস্থ হচ্ছে পুরোনো মজবুত মহাসড়কও। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিফ এন্টারপ্রাইজের বিরুদ্ধে এসব অভিযোগ এলাকাবাসীর। আর ঠিকাদার বলছে, চার বছর আগের ব্যয় অনুযায়ী কার্যাদেশ পেয়েছেন তিনি। কিন্তু সব জিনিসের দাম বেড়েছে এখন।
জানা যায়, আঞ্চলিক মহাসড়কের রাজাপুর অংশে ৮.৫৯২ কিলোমিটার সড়ক প্রশস্থকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় উভয় পাশে তিন ফুট করে মোট ৬ ফুট ইটের সলিং কাজ চলছে। পদ্মা ব্রিজ চালু হওয়ার ফলে সড়ক যোগাযোগ ও যান চলাচলে দূর্ভোগ ও ঝুকি হওয়ায় এ উন্নয়নমূলক কাজ শুরু হয়।
ফলে ১৮ ফুট প্রশস্থ সড়কটির প্রস্থ দাঁড়াবে ২৪ ফুট। কাজটির বাস্তবায়ন করছে ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগ। ৪ কোটিরও বেশি টাকা বরাদ্দে এ কাজ বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফারুক হোসেন।
সড়ক বিভাগের তথ্যানুযায়ী, রাজাপুরের মেডিকেল মোড় থেকে পাশবর্তী পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সীমান্ত শিয়ালকাঠি ব্রিজ পর্যন্ত ৮.৫৯২ কিলোমিটার সড়কের দুই পাশে প্রশস্থরণের কাজ চলছে।
২১ ইঞ্চি গভীর করে নিচে বালু দিয়ে সমান করে ৩ স্তরের ইট বিছিয়ে পাশের এজিং (ইটের সারি) এবং মাটি দিয়ে এজিং মজবুত ও শক্ত করানোর কথা কার্যাদেশে উল্লেখ করা হয়। এতে ব্যয় বরাদ্দ করা হয় সাড়ে ৪ কোটি টাকা।
তবে স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্থকরণে নিম্ন মানের ইট ব্যবহার করা হচ্ছে। ইটের সলিং উপরিভাগে ভালো মানের ও সঠিক পরিমাণে ব্যবহার করা হলেও দ্বিতীয় এবং তৃতীয় স্তরে ফাঁকা ফাঁকা করে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।
প্রতিটি ইটের দূরত্ব থাকছে দেড় থেকে দুই ইঞ্চি। নির্দেশিত ২১ ইঞ্চির জায়গায় ১৫-১৬ ইঞ্চি গর্ত করেই বালু ফেলে সমান করে ইট বিছানো হচ্ছে। যাচ্ছেতাইভাবে কাজ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরোনো মজবুত সড়কও।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. জুয়েল জানান, ইটভাঁটায় অর্ডার করা হয়েছে ভালো ইটের। ট্রাক নিয়ে গেলে তারা যেভাবে ইট দেয়, সেগুলোই কাজে ব্যবহার করা হচ্ছে।
ইটের মাঝে যাতে ভালোভাবে বালু ঢুকে আটকে থাকতে পারে এ জন্য ফাঁকা রাখা হচ্ছে। যেহেতু মেশিন দিয়ে খনন করা হচ্ছে, তাই সব জায়গার মাপ সমান হচ্ছে না।
২০১৯ সালের টেন্ডার প্রক্রিয়ায় যে ব্যয় উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী কার্যাদেশ পেয়েছি। এখন সব জিনিসেরই দাম বেশি। যে টাকা বরাদ্দ হয়েছে তার মধ্যেই কাজ সারছি।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ফখরুল ইসলাম জানান, ব্যয় বরাদ্দ হয়েছে ৪ কোটি টাকারও বেশি। পিরোজপুর ও ঝালকাঠির যৌথ এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা।
কাজের মানের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, প্রতিটি ইটে সামান্য ফাঁকা থাকবে বালু ঢোকার জন্য; কিন্তু দেড়-দুই ইঞ্চি ফাঁকা রাখতে পারবে না।
সঠিকভাবে গভীর করে ভালো মানের ইট দিয়ে কাজ করানোর কথা কার্যাদেশে উল্লেখ রয়েছে। তাদের অনেকভাবে বললেও শ্রমিকরা কোনো কথা না শুনেই যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করছে। সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।





ঝালকাঠি এর আরও খবর

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)