শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে কপোতাক্ষ নদের বুকে অট্টালিকা
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে কপোতাক্ষ নদের বুকে অট্টালিকা
শনিবার ● ২ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে কপোতাক্ষ নদের বুকে অট্টালিকা

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (২ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩২মিঃ) ঝিনাইদহের কোটচাঁদপুরে মাইকেল মধুসুদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের জায়গা দখল করে পাঁকা ভবন নির্মানের কাজ শুরু করেছেন মহব্বত হোসেন নামে এক ব্যবসায়ী৷ তিনি বেআইনী ভাবে ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের ব্রীজঘাট নামক স্থানে কপোতাক্ষ নদের মধ্যেই এই পাঁকা ভবন নির্মান করেছেন৷ অথচ কোটচাঁদপুর পুলিশ ও উপজেলা প্রশাসন বিষয়টি দেখেও না দেখার ভান করছেন৷ স্থানীয় ব্যবসায়রা বলছেন অবৈধ ভাবে দখল করে কপোতাক্ষ নদ শেষ করে ফেলা হচ্ছে৷ দখলবাজরা প্রশাসনের নাকের ডগায় একের পর এক নদী দখল করে মার্কেট বা বাড়ি তৈরী করলেও প্রশাসনের কোনো পদক্ষেপ নেই৷ মাইকেল মধুসুধণ দত্তের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সনেট কবিতার কপোতাক্ষ নদটি ঝিনাইদহের মহেশপুর হয়ে কোটচাঁদপুর শহর অতিক্রম করে যশোরের চৌগাছা হয়ে কেশবপুরে চলে গেছে৷ বিভিন্ন সময় এই নদের জায়গা দখল করে চাষাবাদ, পুকুর খনন ও পাঁকা ভবন নির্মান করে দখল অব্যহত রেখেছে৷ সরেজমিন দেখা গেছে কোটচাঁদপুর শহর সংলগ্ন মহেশপুর উপজেলার সীমানায় ব্রীজঘাট নামক স্থানে কপোতাক্ষ নদের জায়গা দখল করে পাঁকা ভবন নির্মান করা হচ্ছে৷ স্থানীয় বাসিন্দা শিমুল হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বাসিন্দা মহব্বত হোসেন নামে এক ব্যক্তি নদের মধ্যে ভবন নির্মান করছেন৷ ব্রীজঘাট নামক স্থানের সেতুর নিচে প্রায় ৬ শতক জমি দখল করে এই ভবন নির্মান করা হচ্ছে৷ এতে বর্ষা মৌসুমে কপোতাক্ষ নদের পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হবে৷ তিনি আরো জানান, এভাবে দখল করে নদ এর নাব্যতা শেষ করা হচ্ছে৷ এ ব্যাপারে মহব্বত হোসেন জানান, তিনি ওই স্থানের ৮ শতক জমি কিনেছিন৷ সেখানে কিছু জায়গা ছেড়ে দিয়ে তিনি ঘর করছেন৷ কার কাছ থেকে ক্রয় করেছেন জানতে চাইলে তিনি এড়িয়ে যান৷ তিনি আরো বলেন, একাধিকবার জায়গাটি মাপের পর তিনি এই ঘর নির্মান করছেন৷ আর যে স্থানে তিনি ঘর করছেন তাতে নদের কোনো ক্ষতি হবে না বলেও জানান৷ বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, বিষয়টি তাদের জানা নেই৷ তবে তিনি নিজে সরেজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেবেন৷ বিষয়টি নিয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, তিনি খোজ নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য শাখা (এসও) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন৷ এদিকে এই দখলের প্রতিবাদে কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের কর্মীরা সম্প্রতি মানববন্ধন কর্মসুচি পালন করেছেন৷ এ সময় তারা অবিলম্বে ভবন নির্মান বন্ধ ও দখলকারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান৷ এছাড়া ঝিনাইদহ পরিবেশ আন্দোলনের কর্মীরা ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের কাছে স্মারক লিপি দিয়েছেন৷ তারা কপোতাক্ষ নদের মধ্য থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী করেছেন৷ ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি সংবাদিক আমিনুর রহমান টুকু ও এম এন শাহজালাল জানান, কপোতাক্ষ নদের জমি ছেড়ে না দিলে তারা আইনগত ব্যবস্থা নিবেন৷





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)