শিরোনাম:
●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু
রাঙামাটি, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ করলেন শফিক চৌধুরী
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ করলেন শফিক চৌধুরী
বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ করলেন শফিক চৌধুরী

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নির্বাচনে নৌকার বিজয় মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করে। জনগণের রায়ে বার বার নির্বাচিত হওয়ার ফলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে দেশ রয়েছে উন্নয়নের মহাসড়কে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের একটি মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। আর তাই সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত চক্র নানান অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বুধবার (১৮ জানুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের দেওকলস গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী ও আসন্ন দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী এনামের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও আসন্ন দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী এনাম।

দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাইফুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় অনুষ্ঠানে দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইরন মিয়া, সাবেক মেম্বার আপ্তাব আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, রায়হান আহমদ, তৈমুছ আলী, মুজিব মিয়া, আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, দেওকলস ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মধু মিয়া, সহ সভাপতি রিপন মিয়া, যুগ্ম সম্পাদক ছয়ফুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোশাহিদ আলী প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ