শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা
মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। গতকাল ২৩ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১২ টায় ক্লাবের মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট ক্লাবের বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. আজাদ হোসেসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের বিদায়ী সহ-সভাপতি অধ্যাপক ড. রাজিয়া সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ড. মো. সাইফুল ইসলাম। দুই পর্বে সাজানো অনুষ্ঠানে প্রথম পর্বে বিদায়ী কমিটির বার্ষিক সাধারণ সভা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চুয়েট ক্লাবের গত ১১ই জানুয়ারি ২০২৩ খ্রি. অনুষ্ঠিত জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ কার্যকরী পরিষদের জন্য একটি কমিটির মনোনয়ন দেওয়া হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন সভাপতি এবং যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ সাধারণ সম্পাদক মনোনীয় হন। এছাড়া সহ-সভপতি হিসেবে প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক হিসেবে পিএন্ডডি দপ্তরের সেকশন অফিসার জনাব মো. সাইফুল আলম, ক্রীড়া সম্পাদক হিসেবে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মো. মাসুম রানা প্রামাণিক, যুগ্ম ক্রীড়া সম্পাদক হিসেবে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মো. মিরাইজ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক জনাব শায়লা শারমিন এবং সম্মানিত সদস্য হিসেবে বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আজাদ হোসেন ও ডেপুটি লাইব্রেরিয়ান মো. এমরানুল হক মনোনীত হন।





আর্কাইভ