বুধবার ● ২৫ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন
পানছড়িতে পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন
মো. হেলাল উদ্দিন,পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করেন।
গতকাল ২৪ জানুয়ারি মঙ্গলবার পানছড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করেন সদ্য যোগদানকৃত উপ-পরিচালক পরিবার পরিকল্পনা খাগড়াছড়ি ফারুক আব্দুল্লাহ।
সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন কোহিনূর চাকমা, ক্যাশিয়ার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তীরনা চাকমা পানছড়ি, ডি.ডি-এফ.পি স্যারকে ফুলের তোড়া উপহার দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপস্থিত কর্মচারীদের সাথে সৌজন্য পরিচয় ও কুশল বিনিময় করিয়ে দেন। এছাড়াও পানছড়ি উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের চলমান কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।পরে উক্ত উপজেলার ১নং লোগাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ২নং চেঙ্গী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন তথা স্বাভাবিক প্রসব-সেবা রুম, সাধারণ রোগী-সেবা রুম, কিশোর-কিশোরী কর্ণার, ব্রেস্টফিডিং কর্ণার, কোয়ার্টার এবং সীমানা প্রাচীর (অংশবিশেষ) সশরীরে পরিদর্শন করেন। তিনি FWCতে স্বাভাবিক প্রসবসেবা, প্রসবপূর্ব-প্রসবপবর্তী সেবা, প্রাতিষ্ঠানিক প্রসবসেবা বৃদ্ধি সহ চলমান সেবা কার্যক্রমের যাবতীয় মানদণ্ড বজায় রেখে লক্ষ্যমাত্রা অর্জন করা এবং তা ধরে রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন।





খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন