রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে জুস ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ঈশ্বরগঞ্জে জুস ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ডিলারের দোকানে নকল জুস সরবরাহ করার সময় ভ্রাম্যমাণ আদালত জুস ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার দুপুরে উপজেলার হারুয়া বাজারে মিতু এন্টার প্রাইজ এর মালিক মঞ্জুরুল হককে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ থেকে পরান নামের বোতলজাত নকল জুস হারুয়া, মাইজবাগ সহ উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত হারুয়া বাজারে নকল জুস ভর্তি একটি পিকআপ থেকে ডিলারের দোকানে সরবরাহ করার সময় আটক করে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাল সহ পিকআপ থানায় নিয়ে আসা হয়। কোম্পানির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও জুস তৈরীর বিএসটিআই’র অনুমোদনে অনুমতি পত্র ৩দিনের মধ্যে দেখাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে প্রমাণপত্র দেখাতে না পারলে আটককৃত মাল ধ্বংস করা হবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়।
এসময় স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মিতু এন্টার প্রাইজকে এ জরিমানা করা হয়।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই