রবিবার ● ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দুই মন্ত্রী জরিমানার অর্থ জমা দিলেন
দুই মন্ত্রী জরিমানার অর্থ জমা দিলেন

ঢাকা প্রতিনিধি :: (৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৪.১০মিঃ)আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জরিমানার অর্থ জমা দিয়েছেন। তাদের আইনজীবীর সাথে কথা বলে গতকাল এ তথ্য জানা গেছে।
এর আগে ২৭ মার্চ আদালত অবমাননার দায়ে এ দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সাত দিনের মধ্যে এ অর্থ ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে দিতে বলা হয়, তা না হলে খাটতে হবে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড।
প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগ দুই মন্ত্রীর নিঃশর্ত মার আবেদন প্রত্যাখ্যান করে ওই রায় দেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক গতকাল বলেন, ওই অর্থ জমা দেয়া হয়েছে।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, আমরা বুধবার সংপ্তি আদেশের কপি হাতে পাই। আদালতের নির্দেশানুসারে বৃহস্পতিবার ২৫ হাজার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ২৫ হাজার টাকা লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে ডোনেশন হিসেবে জমা দিই। এখন পূর্ণাঙ্গ রায়ের অনুলিপির জন্য অপেক্ষা করছি। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর পর্যালোচনা করে রিভিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা