রবিবার ● ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
গাজীপুরে তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গাজীপুর জেলা প্রতিনিধি ::(৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মিঃ) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা৷
৩ এপ্রিল রবিবার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়৷
মানববন্ধনে অবিলম্বে তনুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়৷ মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ বলেন, সরকারি ভিক্টোরিয়া কলেজ তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোহাগী জাহান তনুর পৈশাচিক হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত৷ বর্বরোচিত হত্যাকাণ্ডে তীব্র প্রতিবাদ জানান তিনি৷
মানববন্ধনে আইইউটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদসহ ডিন, রেজিস্ট্রার, শিক্ষকসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ