শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চট্টগ্রামের বারইয়ারহাটে বাড়ছে মাছের দাম
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চট্টগ্রামের বারইয়ারহাটে বাড়ছে মাছের দাম
রবিবার ● ৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামের বারইয়ারহাটে বাড়ছে মাছের দাম

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের বাণিজ্যক রাজধানী খ্যাত বারইয়ারহাটে কয়েক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবধরনের মাছের দাম। কোন কোন মাছ কেজিতে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতারা বলছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দফায় দফায় দাম বৃদ্ধি পাওয়ায় সেই প্রতিযোগিতায় পিছিয়ে নেই মাছের দাম। বিশেষ করে আসন্ন রমজান মাস উপলক্ষে সিন্ডিকেট করে মাছের দাম আরেক দফা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে মাছ বিক্রেতা ও আড়ৎদাররা এমনটাই দাবি ক্রেতা সাধারণের। কেউ কেউ বলছেন গত দুই, তিন সপ্তাহ আগে যে মাছ ১৮০ টাকায় কিনেছি সেটা এখন ২০০-২০০ টাকায় কিনতে হচ্ছে। আবার মাছ বিক্রেতারা বলছেন, মাছ চাষি ও আড়তদারদের কাছ থেকে বেশি দামে মাছ কিনতে হচ্ছে তাই বিক্রিও করতে হয় সেভাবেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাছ বিক্রেতা বলেন, বেশি দামে মাছ কেনার পাশাপাশি পৌরসভার টোল ও কিছু মাছ নষ্ট এবং পঁচে যায় যার ফলে মাঝে মাঝে কাঙ্খিত লভ্যাংশ উঠেনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, রুই মাছ মাঝারি সাইজের ২৪০-২৬০ টাকা, কাতলা দুই থেকে আড়াই কেজি ওজনের ৪০০ টাকা, টেংরা ৩৫০-৩৮০ টাকা, নাইলেটিকা ১ কেজি ওজনের ২০০-২২০ টাকা, ছোট সাইজের ১৮০ টাকা, কার্ফু এক থেকে দেড় কেজি ওজনের ২৫০-২৭০ টাকা, দুই থেকে আড়াই কেজি ওজনের পাঙ্গাশ ২০০ টাকা, এক থেকে দেড় কেজি ওজনের ১৬০-১৮০ টাকা। সমুদ্রের পোয়া মাছ ১৪০-১৮০, কোন কোন ক্ষেত্রে ২০০-২২০ টাকা, সুরমা মাছ ১৮০-২২০ টাকা। ট্রলারের মাছ বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, আগে আড়তদার থেকে ১ মণ মাছ ৪৫০০-৫০০০ টাকায় কেনা গেলেও সেটা বর্তমানে ৬০০০ টাকায় কিনতে হচ্ছে। মৎস্য প্রকল্প ও পুকুরের মাছ বিক্রেতা নুরুল হুদা বলেন, মন প্রতি নাইলেটিকা ৬৬০০ টাকায় কিনতে হচ্ছে যেটা আগে ৫০০০-৫৫০০ টাকায় কেনা যেতো। একই কথা জানান, আরেক মাছ বিক্রেতা সুমন। আলিম উল্লাহ রিপন নামে একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, গরুর গোসত’র মতো মাছ বিক্রেতারা সমঝোতা সিন্ডিকেট করে মাছের দাম বাড়িয়ে দেয় যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বা সাধ্যের বাইরে চলে যায়, বিশেষ করে রমজান মাস আসলে উপলব্ধি করা যায়। তবে এর জন্য নিয়মিত বাজার মনিটরিং দরকার।
বারইয়ারহাট বাজারের মেসার্স মুহুরী প্রজেক্ট ফিস এর স্বত্বাধিকারী ও মৎস্য চাষি রেজাউল করিম সুমন বলেন, ২০১৭ সালে মাছের যে খাদ্য ৫০ হাজার টাকায় কেনা যেতো সেটা ২০২৩ সালে ৮০ হাজার টাকায় কিনতে হচ্ছে। গত ৩ মাসে ৩ ধাপে টন প্রতি মাছের খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে ৪০০০ টাকা। এছাড়াও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে পরিবহন খরচ সেই সাথে চুন, ঔষধ এসবের দাম বৃদ্ধি তো আছেই। সবকিছু মিলিয়ে হিমশিম অবস্থা।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)