রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ : আহত-২
ঘোড়াঘাটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ : আহত-২
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে পাথর বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘাটনাস্থলেই পিকআপ চালক নিহত ও ২ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৬ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহিমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত চালক নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখোলা গ্রামের মৃত ইসলাম আহমেদের ছেলে জসিম উদ্দিন (৪৫) ও আহত ২ জন হলেন, একই এলাকার মোখলেছ উদ্দিনের ছেলে পিকআপ হেলপার আইয়ুব আলী (২৪) এবং একই উপজেলার রায়পুর গ্রামের সাদেক মিয়ার ছেলে আব্দুল্লাহ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ অভিমুখী একটি পাথর বোঝাই ট্রাক (যার নং- ঢাকা মেট্রো-ট ১৮-৩৮৬২) ও দিনাজপুর অভিমুখী এক পিকআপ (যার নং- ঢাকা মেট্রো-ন ১১-১০৬৭) এর সাথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালককে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, সংঘর্ষের ঘটনায় কেউ বাদী হয়ে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ