বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
ঝিনাইদহে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ হানেফ মন্ডল (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ৷ ৫ এপ্রিল মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়৷ হানেফ মন্ডল ওই গ্রামের মোহাম্মদ আলী মন্ডলের ছেলে৷
পুলিশ জানায়, সন্ত্রাসী হানেফ জেল থেকে বের হয়ে আবারও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেন৷ গোপন খবরের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়৷ পরে তার দেওয়া তথ্যমতে দেশিও তৈরি একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়৷ হানেফের নামে শৈলকুপা থানায় হত্যা ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা