শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ জুন ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিজিবি’র আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিজিবি’র আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার ● ৭ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে বিজিবি’র আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে তিন দিনব্যাপি খাগড়াছড়ি সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা’২৩ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)’র ব্যবস্থাপনায় চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ মে সকালে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় খাগড়াছড়ি সেক্টর এর অধীনে ৫টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ‘খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস এবং মনোবল প্রকাশ পাবে এবং সেই সাথে খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়’ এই মুল মন্ত্রকে সামনে রেখে প্রতিযোগিতা পরিচালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
প্রতিযোগীতায় খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ ৫টি ব্যাটালিয়ন থেকে ৮২ জন খেলোয়াড় ৯টি ওজন শ্রেনীতে অংশগ্রহণ করে চমৎকার ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করেন।
চুড়ান্ত প্রতিযোগিতা শেষে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন হয়। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ১টি তাম্র পদক পেয়ে রানার্স আপ গৌরব অর্জন করেন।
এছাড়াও রিয়েল শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে নির্বাচিত হন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর সিপাহী মইনুর রহমান, শ্রেষ্ঠ নবীন খেলোয়ার হিসেবে নির্বাচিত হন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সিপাহী মেহেদী হাসান।
এসময় ৩ বিজির,৭বিজিবি, ২৭বিজিবি, ৩২বিজিবি, ৫৪বিজিবি, ৩২ বিজিবি অধিনায়সহ বিজিবির অফিসার, জুনিয়র অফিসার ও সৈনিক উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ’২৩ উদ্বোধন

খাগড়াছড়ি :: ”মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ’২৩ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বুধবার (৭ জুন) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে এ বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন।
এসময়, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অরিফ হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঞ্জিব ত্রিপুরা, জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, স্বাস্থ্য কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লীন এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, পুষ্টিস্তর উন্নয়নে তিনটি এতিমখানা ও লিল্লাহ বোডিং এ পুষ্টিকর খাবার সরবরাহ, মা সমাবেশ, জেলা সদর হাসপাতালে মুক্তিযোদ্ধা ও প্রবীণদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পাহাড়ে আর্ত-মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী

খাগড়াছড়ি :: ‘আর্ত মানবতার সেবায় দীঘিনালা জোন’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা উপজেলার ৭ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, প্রতিবন্ধী ব্যক্তির জন্য হুইল চেয়ার বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করেছে দীঘিনালা সেনা জোন(দি বেবী টাইগার্স)।
বুধবার (৩১মে) সকাল ১১টার দিকে দীঘিনালা সেনা জোন সদরে উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ ও হুইল চেয়ার তুলে দেন দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ (পিএসসি)।
তিনি বলেন, দীঘিনালা জোন সবসময় এ অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
উপকার ভোগীরা হলেন, এক প্রতিবন্ধীসহ শরিফুল ইসলাম, তাহমিনা আক্তার, রিসেট চাকমা, জরিনা, মরিয়ম আক্তার, রিকা চাকমা।
এসময় উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান (পিএসসি), জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব।

ভূমি বিরোধের জেরে কুপিয়ে হত্যা, রামগড়ে একই পরিবারের ৭জনের যাবজ্জীবন

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে নুরুল হক ওরফে হকি কোম্পানীকে ভূমি বিরোধের জেরে কুপিয়ে হত্যা মামলায় একই পরিবারের ৭জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (২৯ মে) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত পিতা-পুত্ররা হলেন, রামগড় উপজেলার লালছড়ির মৃত সিরাজুরল হকের ছেলে মিজানুর রহমান, তার ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, হারুন, রাসেল ও নুরুল আবছার। এদের মধ্যে রাসেল পলাতক রয়েছে।
মামলামূলে জানা যায়, ২০১৪সালের ১ফেব্রুয়ারী সন্ধ্যায় ভূমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় দণ্ডপ্রাপ্তরা নিহত নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে নুরুন্নবী বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৩জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। মামলার বাদী ও রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)