শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ জুন ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ৫ ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রীসহ ২৬৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ৫ ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রীসহ ২৬৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সোমবার ● ১৯ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ৫ ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রীসহ ২৬৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য’ পদে প্রতিদ্বন্দিতা করতে স্বামী-স্ত্রীসহ মোট ২৬৯ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (১৮ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা নির্বাচনের দুই রিটার্ণিং কর্মকর্তা বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার ও গোয়াইঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ২৬৯ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২৭, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৫ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ১টি ইউনিয়নে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী ছাড়া বাকী ২১ জন ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

স্বতন্ত্রের ব্যানারে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে আবার উপজেলার রামপাশা ইউনিয়নে ১ জন ও দেওকলস ইউনিয়নে ২ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। নির্বাচনে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি-জামায়াতের প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করলেও নির্বাচনী মাঠে নেই জাতীয় পার্টির কোন নেতা।

অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৬০ প্রার্থী (চেয়ারম্যান ৫, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১০ ও সাধারণ সদস্য ৪৫) মনোননয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল, স্বতন্ত্র প্রার্থী পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি প্রবাসী আতিকুর রহমান লিটন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামাল আহমদ ও সংগঠক চেরাগ আলী।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৮ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৬ জন, ৭নং ওয়ার্ডে ৯ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯নং ওয়ার্ডে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৬৪ প্রার্থী (চেয়ারম্যান ৫, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১১ ও সাধারণ সদস্য ৪৮) মনোননয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব আলী, স্বতন্ত্র প্রার্থী পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান, পরিষদের ২নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইমাম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ ও সংগঠক শহীদ আহমদ।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ১১ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৩ জন, ৫নং ওয়ার্ডে ৭ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন, ৯নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৪৭ প্রার্থী (চেয়ারম্যান ৫, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৮ ও সাধারণ সদস্য ৩৪) মনোননয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওয়াহাব আলী, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মুমিন, যুক্তরাজ্য প্রবাসী হানিফ খান ও সংগঠক হেলাল আহমদ।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৬ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন, ৯নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৪০ প্রার্থী (চেয়ারম্যান ৩, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৭ ও সাধারণ সদস্য ৩০) মনোননয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল হিরণ, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহি উদ্দীন পলাশ, ক্রীড়া সংগঠক দয়াল উদ্দিন তালুকদার।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ১ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ৫ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন, ৯নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৫৮ প্রার্থী (চেয়ারম্যান ৯, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১২ ও সাধারণ সদস্য ৩৭) মনোননয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ফখরুল আহমদ মতছিন ও তার স্ত্রী মোছাঃ মমতাজ বেগম, পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমীন আজাদ মেম্বার, পৌর জামায়াতের নায়েবে আমীর এইচএম আক্তার ফারুক, সাংবাদিক টুনু তালুকদার, আওয়ামী লীগের বিদ্রোহী ও প্রবাসী মোহাম্মদ এম আলী এনামুল হক, সংগঠক আলতাব আলী।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৫ জন, ৪নং ওয়ার্ডে ৪ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৩ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯নং ওয়ার্ডে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

অবাদ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে দাবী করে বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই রিটার্ণিং কর্মকর্তা বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার ও গোয়াইঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর সর্বমহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।

বজ্রপাতে বিশ্বনাথের যুবক আহত

বিশ্বনাথ :: বজ্রপাতে সিলেটের বিশ্বনাথে রোববার (১৮ জুন) সকালে সুজন আহমদ (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূর বক্সের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে বৃষ্টি চলাকালে তেলিকোনা গ্রামের দক্ষিণে অবস্থিত শীতলী দেবীর মন্দিরের কাছের জমিতে থাকা নতুন পানিতে মাছ ধরছিলেন সুজন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে সে পানিতে লুটিয়ে পড়েন।

বজ্রপাতে তার পেটের কিছু অংশ পুড়ে যায়। ঘটনাস্থলের অদূরে মাছ শিকারে থাকা পার্শ্ববতি পালেরচক গ্রামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসেন। এরপর সুজনের আত্বীয়-স্বজন চিকিৎসার জন্য তাকে নিয়ে যান।

গুরুতর আহত সুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আহত সুজনের চাচাতো ভাই মোজাহিদ আলী।





প্রধান সংবাদ এর আরও খবর

ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)