শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ জুন ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » জনবান্ধব এসিল্যান্ড মাহবুবুর রহমান
প্রথম পাতা » প্রধান সংবাদ » জনবান্ধব এসিল্যান্ড মাহবুবুর রহমান
শনিবার ● ২৪ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনবান্ধব এসিল্যান্ড মাহবুবুর রহমান

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জনগণের অভিযোগ প্রতিনিয়তই শোনা যায়। তবে তাদের মাঝে ব্যাতিক্রমও পাওয়া যায়, যারা নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে জনগণের আস্থাভাজন ও প্রিয় মানুষ হয়ে ওঠেন। হয়রানি থেকে মুক্তি দেন জনগণকে, নিজের সরকারি দপ্তরকে করে তোলেন জনবান্ধব। তেমনই একজন বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ও সরকারি কর্মকর্তা মাহবুবুর রহমান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এই সহকারী কমিশনার (ভূমি) এখানে সবার কাছে প্রিয় কর্মকর্তা হয়ে উঠেছেন।
ভূমি অফিস মানেই ভোগান্তি, টাকার ছড়াছড়ি, জনগণের হয়রানি আর অসহায়তার জায়গা, একটি স্বচ্ছ, ঘুষবিহীন ও জবাবদিহিতামূলক সেবা কার্যক্রম পাওয়ার ব্যবস্থা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। তার নেতৃত্বে ঈশ্বরগঞ্জ ভূমি অফিসের নৈরাজ্য দূর হয়ে সেখানে তৈরি হয়েছে আস্থার পরিবেশ।
তাছাড়া বালু উত্তোলন প্রতিরোধ, বাজার মনিটরিং, খাস জমি উদ্ধারসহ জনগণের কল্যাণে সদা সেবা দিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা। সামনেও জনগণের প্রত্যাশিত সেবা দিতে প্রস্তুত এই কর্মকর্তা। ভূমি সেবা সম্পর্কিত যে কোন বিষয়ে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারে এবং পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছেন সাধারণ জনগণ।
তথ্যমতে, ঈশ্বরগঞ্জ উপজেলায় দায়িত্বপালন করতে গিয়ে তিনি এ পর্যন্ত প্রায় ২.৯৩০০ একর খাস জমি উদ্ধার করেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৭১ লক্ষ ৪০ হাজার টাকা। তিনি এ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন ৬৮টি, ৮২ টি মামলায় ৭৬ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে যার পরিমাণ ৩ লক্ষ ২৭ হাজার ১শত টাকা। তাদের মধ্য থেকে কারাদন্ড দেয়া হয়েছে ৬ জনকে। তিনি ২২-২৩ ইং অর্থ বছরে সাধারণ খাতে ৯৪ লক্ষ ৪০ হাজার ৮শত ৪২ টাকা রাজস্ব আদায় করেছেন। এ পর্যন্ত ভূমিহীনদের মাঝে তিনি ২১০ টি আশ্রয়ন প্রকল্পের ঘর বিতরণ করেছেন। বিগত ১১ মাস ধরে সরকার নির্ধারিত ২৮ দিনের কম সময়ে ২১ দিনে নামজারী নিষ্পত্তি করছেন। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় ভূমি সেবা সহজীকরণ বিষয়ে় অবহিতকরণ সভা করে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ডাক্তার, সুবিধাবঞ্চিত অসহায় মানুষকে, প্রবাসী রেমিট্যান্স ভাইদের জন্য আলাদা ফাইল খুলে দ্রুত সেবা প্রদানের ব্যবস্থা করেছেন। অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন সেবা নিয়ে ব্যানার, ফেস্টুন, লিফলেট টানিয়েছেন যাতে সেবা প্রার্থীরা সহজে সেবা সম্পর্কে জানতে পারে। প্রতি সপ্তাহে বুধবার গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শ্রবণ, বিভিন্ন ভূমি সমস্যা সম্পর্কিত বিষয়ে পরামর্শ ও সমাধানের ব্যবস্থা করেছেন। জনগণের কল্যাণে জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং করে মাদক নির্মূল, পানি প্রবাহের চলাচলে প্রতিবন্ধকতা দূরীকরণে, ভোক্তা অধিকার সংরক্ষণ, অবৈধ দখল মুক্তকরণে উচ্ছেদ কার্যক্রম, কিশোর গ্যাং, ইভটিজিং প্রতিরোধে ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নিয়মিত অভিযান ও সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিয়মিত। এছাড়াও তিনি সব সময় চেষ্টা করেন একজন সেবা গ্রহীতাও যেন মন খারাপ করে বিদায় না নেয়, হাসি খুশি মন নিয়ে বাসায় ফিরতে পারে।
এ ভূমি অফিসে ডিজিটাল ভূমি সেবা প্রদানের লক্ষ্যে সেবা গ্রহীতারা সমস্যার কথা সরাসরি এসিল্যান্ডের সাথে মন খুলে বলতে পারেন। ভূমি অফিসকে দালালমুক্ত করতে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। জমিসংক্রান্ত সব ধরনের সেবা গ্রহিতার অধিকার নিশ্চিত করে সবার কাছে ভূমি অফিসকে সহজ, স্বচ্ছ ভাবমূর্তি ও গ্রহণযোগ্য করে গড়ে তুলেছেন এ কর্মকর্তা। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনসহ ভেজালবিরোধী অভিযান গতিশীল করেছেন।
মাহবুবুর রহমানের জন্ম ১৯৯০ সালের ২২ নভেম্বর নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামুল গাঁও গ্রামে। বাবা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও মা হাজেরা খাতুনের ছেলে তিনি। মাহবুবুর রহমানের শৈশব জীবন গ্রামে কাটালেও পরে উচ্চশিক্ষা’র জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে ৩৬তম বিসিএস এর প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি পদোন্নতি লাভ করে সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মজীবন অতিবাহিত করছেন।
বহুল প্রতিভাবান এই মাহবুবুর রহমান শুধু এসিল্যান্ড হিসেবে নয় কবি হিসেবেও বেশ নাম-ডাক রয়েছে। ৫ম শ্রেণী থেকেই লেখালেখির হাতেখড়ি তার। পরবর্তিতে জাতীয় দৈনিক, বিভিন্ন অনলাইন পোর্টাল ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক এবং বার্ষিক পত্র-পত্রিকায় লেখালেখি করেন। পাশাপাশি মাসিক ম্যাগাজিনেও লেখালেখি করেন তিনি। ২০২১ এর বইমেলায় তার সাড়া জাগানো ও আলোচিত কাব্যগ্রন্থ ‘কাব্য টোকাইয়ের অভিষেক’। ২য় কাব্যগ্রন্থ আসে ২০২৩ সালের বইমেলায় ‘পদ্যবাড়ির অন্দরমহল’। এটি বইমেলায় প্রকাশনীর স্টলে এবং অনলাইনে বেস্টসেলার হয়।
তিনি বলেন, সহজ উপায়ে ও স্বল্প সময়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়া, মানুষের মুখে হাসি ফুটানো আমার লক্ষ্য, এছাড়া মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে তার বাসস্থান এবং পরম আরাধ্য তার ভূমি। এই ভূমির বিরোধ নির্মূলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যেতে চাই।





প্রধান সংবাদ এর আরও খবর

ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আর্কাইভ