শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রান্তিক জনগোষ্ঠীর দিপু উরাও এবং গৃহবধূকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে সমাবেশ
প্রথম পাতা » অপরাধ » প্রান্তিক জনগোষ্ঠীর দিপু উরাও এবং গৃহবধূকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে সমাবেশ
বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রান্তিক জনগোষ্ঠীর দিপু উরাও এবং গৃহবধূকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে সমাবেশ

---

রাজশাহী প্রতিনিধি :: (৬ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আদিবাসী ক্ষেতমজুর দিপু উরাও হত্যা ও দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী যুব পরিষদ এর উদ্যোগে বুধবার ৬ এপ্রিল ২০১৬, বিকালে রাজশাহী নগরীতে বিক্ষোভ মিছিল ও সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ৷ বিক্ষোভ মিছিলটি নগরীর গনকপাড়া মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাহেববাজর জিরোপয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয় ৷
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক হুরেন মুরমু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন্ত মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান ও আদিবাসী ছাত্র পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পাদক তরুন মুন্ডা প্রমুখ ৷

উল্লেখ্য, গত ৩০ মার্চ ২০১৬ তারিখে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সোফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের আদিবাসী ক্ষেতমজুর দিপু উরাও হত্যা করা হয় ৷ জেলার মহাদেবপুরে সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে ৩০ মার্চ ২০১৬ তারিখ বুধবার রাতে সামছুর রহমান নামে এক যুবক আদিবাসী দিপু উঁরাওয়ের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে ৷ স্ত্রীর চিত্‍কার শুনে হত্যাকারী সামছুর রহমানকে আটকানোর চেষ্টা করে দিপু উঁরাও ৷ এতে সামছুর রহমান দিপুর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান ৷ রাতেই গুরুতর আহত অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ৷ সেইদিনই ভোর ৫টার দিকে চিকিত্‍সাধীন অবস্থায় দিপু মারা যান ৷ ৩১ মার্চ ২০১৬ তারিখে এ ঘটনায় নিহত দিপুর ভাই খগেন উঁরাও সামছুরকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন৷ এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ আসামীকে গ্রেফতার করছে না ৷ দিপু উরাও রড় ভাই রুঘু সরদার নওগাঁর মহাদেবপুর থানা ৩১ মার্চ ২০১৬ তারিখে মামলা করেন মামলা নং -৩১, তদন্তকারী কর্মকতা আব্দুল রহমান ৷

অপরদিকে গত ৪ মার্চ ২০১৬ তারিখে দিনাজপুরের নবাবগঞ্জের ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের জাহানপুর আদিবাসী পল্লীতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্ঠা করে দুষকৃতিকারীরা ৷ এই ঘটনায় আদিবাসীরা বিচার দাবি করলে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে ৩ জন আদিবাসী গুরুতর আহত হন ৷ এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হলেও পুলিশ কোন আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেনি ৷
সমাবেশ থেকে বক্তারা আদিবাসীদের উপর সকল ধরনের নির্যাতন, নিপীড়ন, ধর্ষনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আদিবাসীদের জান-মাল ও জীবনের নিরাপত্তার দাবি জানান ৷





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)