শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ জুন ২০২৩
প্রথম পাতা » খেলা » গাজীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রথম পাতা » খেলা » গাজীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বুধবার ● ২৮ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে এবং গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার ২৫ জুন “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু তোরাব মোঃ শামসুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা), গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মোল্লা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন (বুদ্দিন), গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন।

জেলার কাপাসিয়া শরীফ মোমতাজ উদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজ এবং কালিয়াকৈর জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ এই ২ টি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয় কাপাসিয়া শরীফ মোমতাজ উদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজ দল এবং রানার্স আপ হয় কালিয়াকৈর জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ দল ।
প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অভিনন্দন জানিয়ে পুরস্কার ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুল করিম।

টুর্নামেন্টের সদস্য সচিব গাজীপুর জেলা ক্রীড়া অফিসারফারজানা আক্তার সাথী জানান, গত ১৭ জুনে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর শুভ উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের গাজীপুর জেলা পর্যায়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন । প্রতিমন্ত্রী জানান, সুস্থ দেহ ও মন গড়তে এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই।

টুর্নামেন্টে গাজীপুর জেলার ২৪ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং পর্যায়ক্রমে খেলার মাধ্যমে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও প্রচুর ছাত্র-ছাত্রী উপস্থিত থেকে উক্ত খেলা উপভোগ করেন।





আর্কাইভ