শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২

---
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল ও একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গাবরখালিয়ান এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রায়েরবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ জুয়েল টেলিকম অ্যান্ড ফার্মেসির সামনে চেকপোস্ট বসিয়ে একটি মাঝারি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, ডাব সাবান ও অলিভ অয়েল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার মালনী গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (৩২) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারি গ্রামের সাইদুর রহমানের ছেলে মামুন হাসান অভি (৩৫)।
পুলিশ জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৩০০ টাকা দামের ৩৯০টি সিঙ্গেল পার্টের ভারতীয় কম্বল, ২ হাজার ৩০০ টাকা দামের ৮৭টি ডাবল পার্টের ভারতীয় কম্বল, ৫৫ টাকা দামের ১০০ মিলি ১ হাজার ৭৪০টি ডাব সাবান, ৪০ টাকা দামের ৭৫ মিলি ৪৩২টি ডাব সাবান, ২০ টাকা দামের ৫০ মিলি ৩৬০টি ডাব সাবান এবং ১৫০ টাকা দামের ২০০ মিলি ৯৮৪টি অলিভ অয়েল। এছাড়া মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মাঝারি ট্রাক ও একটি ব্যবহৃত অপ্পো মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৯ হাজার ৮৮০ টাকা।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা স্বীকার করেছেন, নেত্রকোনার জেলার দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে এসব ভারতীয় পণ্য সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)