শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা সহ আটক-২
প্রথম পাতা » চট্টগ্রাম » জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা সহ আটক-২
রবিবার ● ৯ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা সহ আটক-২

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ৯ কেজি গাঁজা সহ দু’জনকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। শনিবার (৮ জুলাই) দিবাগত রাত ৮ টা’র দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে উপজেলার জোরারগঞ্জের নাহার এগ্রো’র সামনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও ২ জন মাদক কারবারিকে আটক করা হয় এবং সেই সাথে মাদক বহনের কাজে ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মহাসড়কে এসআই কামরুল আলম সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জনাতে পারেন যে, মাদক নিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-১১-৯৭০৫) চট্টগ্রামের দিকে যাচ্ছে। এসময় গাড়ীটাকে আটক করে তল্লাশীকালে গাড়ীর ডিকিতে রাখা ১টি বস্তায় ৫টি প্যাকেটে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এসময় গাড়ীতে থাকা মাদক পাচারকারী লক্ষিপুর জেলার সদর উপজেলার হোসের পুর গ্রামের হারুন উর রশিদের ছেলে আরিফ হোসনে প্রকাশ বাবু (২২) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সুমনকে (১৯) আটক করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার সহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়। এবিষয়ে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)