শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বৃক্ষরোপণ ও উদ্বুদ্ধকরণ উৎসব
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বৃক্ষরোপণ ও উদ্বুদ্ধকরণ উৎসব
রবিবার ● ১৬ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে বৃক্ষরোপণ ও উদ্বুদ্ধকরণ উৎসব

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ‘প্রকৃতি সতীরে সাজিয়ে দাও’ শ্লোগান ধারণ করে মিরসরাইয়ে বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অবস্থিত প্রকল্প সোনাপাহাড় ও সোনাপাহাড় নিসর্গ সংরক্ষণ উদ্যোগ’র আয়োজনে প্রকল্প সোনাপাহাড়ের প্রীতিলতা মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যদিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। বৃক্ষরোপণ ও উদ্বুদ্ধকরণ উৎসবের উদ্বোধন করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার।
এসময় প্রকল্প সোনাপাহাড় কর্মকর্তা পুলক পাল ও তাসকিন নূরের যৌথ সঞ্চালনায় আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃক্ষ বিশারদ মোকারম হোসেন, নিসর্গপ্রেমী লেখক ও পাখি বিশারদ ইনাম আল হক, প্রকল্প সোনাপাহাড়ের প্রকল্প প্রধান আমজাদ হোসেন, কথা সাহিত্যিক ফারুক মঈন উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী কার্যক্রম শেষে আগত অতিথিবৃন্দ, শিশু-কিশোর, নারী-পুরুষদের সম্মিলনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় স্থানীয় জনসাধারণকে গাছ লাগাতে উৎসাহ প্রদানের লক্ষ্যে গৃহস্থবাড়িতে প্রায় ৩০ টি ফলজ ও ঔষুধি গাছ লাগানো হয়।
দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে ছিল চিত্রাঙ্কন কর্মশালা। যেটি পরিচালনা করেন চট্টগ্রাম চারুকলা ইন্সটিটিউটের সহযোগি অধ্যাপক সুব্রত দাশ। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া টাঙ্গাইল থেকে আসা আক্কাস আলী বয়াতি ও তার সহযোগীর পরিবেশনা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। চিত্রাঙ্কন কর্মশালায় অংশগ্রহনকারী শিশুদের পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।
আয়োজকরা জানান, সোনাপাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “এই অরণ্য সবার জন্য” শীর্ষক এই বৃক্ষরোপণ উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হবে এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এই কর্মসূচির আয়োজন করা হবে।

জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় মিরসরাই আজিজিয়া মাদ্রাসার সাফল্য

মিরসরাই :: মিরসরাই উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় মিরসরাই উপজেলা সদরে অবস্থিত মিরসরাই আজিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ওমর আল আদিল ক্বেরাত প্রতিযোগিতায় ক বিভাগে মিরসরাই উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া হামদ/নাত প্রতিযোগিতায় ক বিভাগে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্র আসাদ উদ্দিন আদনান এবং তৃতীয় হয়েছে ইফতিখার হাসান সিহাব। খ বিভাগে কেরাতে উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করেন ৬ষ্ট শ্রেনির ছাত্র সাইদুল হোসেন মাছুম।

তাদের হাতে পুরস্কার তুলে দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও মিরসরাই উপজেলা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সভাপতি মাহফুজা জেরিন এবং মিরসরাই উপজেলা শিক্ষা অফিসার ও মিরসরাই উপজেলা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সদস্য সচীব একেএম ফজলুল হক, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

মিরসরাই আজিজিয়া মাদ্রাসার পরিচালক আজিজুল হক বলেন, আলহামদুলিল্লাহ মিরসরাই উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় আমাদের মাদ্রাসার ৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে এবং ২ জন জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ১৫ জুলাই জেলা পর্যায়ে প্রতিযোগীতায় নির্বাচিতরা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন মহান রব যেন তাদের সফলতা দান করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)