শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিদ্যুৎপৃষ্টে প্রবাসীর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিদ্যুৎপৃষ্টে প্রবাসীর মৃত্যু
শনিবার ● ২৯ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বিদ্যুৎপৃষ্টে প্রবাসীর মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎপৃষ্টে আবদুল্লাহ রহিম সাজ্জাদ (২৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ৮নম্বর কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মানচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ রহিম ঐ গ্রামের প্রবাসী মো. আবদুল কুদ্দুস প্রকাশে (কাজল) এর ছেলে। নিহতের ছোট ভাই সাব্বির জানান, আমাদের পাকা ঘরে নতুন ভবনের কাজ করার সময়ে মোটরের পানি তুলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকে মৃত্যু ঘোষণা করেন। জানা যায়, গত রমজান মাসে ঈদের সময় সেই বাড়িতে আসেন। ওমানে একটি খাদ্যর দোকানে চাকরি করতেন। আগামী মাসে আবারও জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমার কতা ছিলো সাজ্জাদের। নিহত সাজ্জাদ ৩ ভাই এর মধ্যে সেই মেঝ। এদিকে তার অকাল মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য আবছার মুরাদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিদ্যুৎপৃষ্ট হয়ে সাজ্জাদ নামে এক প্রবাসীর মৃত্যু হয়।

৩ কন্যা সন্তানকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি : লাকী আকতার

রাউজান :: চট্টগ্রামের রাউজানে তিন কন্যা সন্তানের জননী স্বামী পরিত্যক্তা গৃহহীণ লাকী আকতারকে সেমিপাকা ঘর নির্মাণ করে দিয়েছে মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র উত্তর সর্তা শাখা। (২৮-জুলাই) শুক্রবার সকালে লাকী আকতারের নিকট হস্তান্তর করেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ। জানা যায়, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের স্বামী পরিত্যক্তা লাকী আকতার তার তিন কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন। গৃহহীণ ওই নারী তার বাপের বাড়ির খালি জায়গায় ঘর নির্মাণের কথা জানালে সহযোগিতায় এগিয়ে আসে গাউসিয়া কমিটি। ঘরটি নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকা। ঘর পেয়ে আনন্দে আত্মহারা লাকী আকতার। তিনি বলেন, ‘আমি ইচ্ছে ছিল সবার সহযোগিতায় টিন আর বেড়া দিয়ে কাঁচাঘর নির্মাণ করব। টিন পাওয়ার সহায়তা পাওয়ার আশায় গাউসিয়া কমিটি নেতৃবৃন্দ’র কাছে গিয়েছিলাম। তারা উদ্যোগ নিয়ে উন্নত নির্মাণ সামগ্রী দিয়ে আমাকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেন। আমার তিন কন্যা সন্তানকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি, মরলেও শান্তি পাবো।’ ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সামশুল আলম, গাউসিয়া কমিটি উত্তর সর্তা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ গোলাম রহমান, সহ-সভাপতি মাষ্টার জাফর আলম, মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মাষ্টার রফিকুল আলম সিকদার, সহ-সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আকবর, সহ-দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মহিউদ্দিন, মাষ্টার মুজিব, মাওলানা সরওয়ার, মাওলানা মোরশেদ, হাফেজ আরফাত, মাওলানা হাসান আলী, মাওলানা তসলিল, লোকমান প্রমূখ। গাউসিয়া কমিটির উত্তর সর্তা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার রফিকুল আলম সিকদার বলেন, ‘গাউসিয়া কমিটি উত্তর সর্তা শাখার উদ্যোগে গৃহহীণ নারীকে মাথা গোঁজার ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া সংগঠনের পক্ষ থেকে গৃহ নির্মাণ, শিক্ষা ও চিকিৎসা খাতে প্রায় ৮৩টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।

রাউজানে অজ্ঞাত ব্যক্তির লাশ দাফন করল গাউসিয়া কমিটি

রাউজান :: চট্টগ্রামের রাউজানে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ ২৮ জুলাই শুক্রবার সকাল ১০টায় রাউজান পৌরসভার রাউজান আর আর এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের গ্যালারি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ৬৫-৭০ বছর বয়সী ওই বৃদ্ধ একজন ভিক্ষুক, তার স্বাভাবিক মৃত্যু হওয়ায় লাশটি দাফনের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখাকে দিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। জানা যায়, শুক্রবার সকাল ১০টায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশিত হন। শুক্রবার বিকাল ৪টায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশটি গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার মাধ্যমে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের একটি গণ কবরস্থানে দাফন করা হয়। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি। মারা যাওয়া ওই বয়স্ক ব্যক্তি একজন ভিক্ষুক। স্থানীয় লোকজনসহ সবার ধারণা বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাই মরদেহ দাফনের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ এর রাউজান উপজেলা শাখার স্বেচ্ছাসেবকদের দিয়ে দেওয়া হয়।

দারিদ্রকে জয় করে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে রাউজানের সিহাব

রাউজান :: চট্টগ্রামের রাউজানে এসএসসি পরিক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে দারিদ্র পরিবারের সন্তান সিহাব হোসেন। গত শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায় সিহাব প্রতিটি বিষয়ে কৃতিত্বের সাথে এ প্লাস পেয়েছেন। সিহাব রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাউজান ফায়ার সার্ভিসের পেছনে সাগর আলী মিয়ার বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক মো. মনজুর ছেলে। সে রাউজান আর আর এ সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) এর জেনারেল মেকানিক্স বিভাগ থেকে অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত সিহাব হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, ভালো রেজাল্ট এনে মা বাবার মুখে হাসি ফুটাতে পেরেছি৷ সিহাবের বাবা মো. মনজুর জানান, আমি অটোরিক্সা চালিয়ে কোন রকমে সংসার চালিয়ে ছেলেকে পড়ালেখা করিয়েছি।ছেলেকে ভালো খাবার, ভালো পোশাকসহ নিত্য প্রয়োজনীয় কিছু দিতে পারি নাই। এরপরেও আমি হাঁড়ভাঙা পরিশ্রম করেছি। আমার পরিশ্রমের ফল আজ আমার সন্তান অর্জন করেছে। আমি চাই আমার সন্তান পড়াশোনা শেষ করে ভালো কিছু করে আমার স্বপ্নকে পূরণ করেন।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

আর্কাইভ