শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম–রাঙামাটি স্বপ্নের চার লেইনের মহাসড়ক
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম–রাঙামাটি স্বপ্নের চার লেইনের মহাসড়ক
বুধবার ● ২ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম–রাঙামাটি স্বপ্নের চার লেইনের মহাসড়ক

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম-রাঙামাটি ৮০ ফুট প্রসস্থ চার লেইন মহাসড়কটি এখন এঅঞ্চলের মানুষের স্বপ্নের সড়ক। দ্রুত গতিতে এগিয়ে চলছে এই মহাসড়কের কাজ। সড়কের কাজ শেষ হলে পার্বত্য অঞ্চলের মানুষের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটাবে। এতে ব্যয় হচ্ছে ৬ শত ৩৩ কোটি টাকা। বিশেষ করে রাউজানের প্রবেশমুখ সর্ত্তারঘাট থেকে উপজেলার শেষাংশ ঢালামুখ পর্যন্ত চার লেইন সড়ক পথের কাজ ৯৫ শতাংশ শেষ হওয়ায় মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। সড়ক বিভাগের তথ্যানুসারে হাটহাজারী থেকে রাউজানের শেষ সীমানা পর্যন্ত ১৮ দশমিক ৩ কিলোমিটার দৈর্ঘ্য চার লেন সড়কটির উন্নয়ন কাজ ইতিমধ্যে ৮৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ চলমান আছে। সরেজমিনে পরিদর্শনে দেখা যায় হাটহাজারী অংশের কাজের চাইতে রাউজান অংশের কাজের অগ্রগতি তুলনামূলক ভাবে বেশি। রাউজানের গহিরা চৌমুহনী,পৌরসদরের জলিলনগরসহ কিছু কিছু জায়গায় মূল সড়কের বাকি পাঁচ শতাংশ কাজ চলমান আছে। এখন করা হচ্ছে সড়ক পাশের নালা ও ডিভাইডারে সৌন্দর্য্যবর্ধনের কাজ।দেখা গেছে পৌরসদরের জলিলনগর থেকে মুন্সিরঘাটা পর্যন্ত এক কিলোমিটার সড়ক ডিভাইডারে সারি সারি বিদেশি খেজুর চারা। দুই বছর আগে রোপন করা এসব চারা গাছ বেড়ে উঠে সড়কটির সৌন্দর্য্য বহুগুন বাড়িয়ে দিয়েছে। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন রাউজানের সংসদ সদস্য সংগ্রহ করা এসব চারা গাছ তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজের হাতে লাগিয়েছেন। লাগানোর পর থেকে এসব চারা রক্ষণাবেক্ষেণ করার দায়িত্ব দিয়েছেন পৌরসভার হাতে। সংসদ সদস্যের পরিকল্পনা রয়েছেন সড়ক ডিভাইডারে আরো পাঁচ হাজার চারা লাগাবেন। সড়ক বিভাগ সূত্রে জানা যায় ২০১৮ সালের এই মহাসড়কের উন্নয়ন কাজ শুরু করে ২০২১ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। পরে প্রকল্প কাজে ধরণ পরিবর্তন করা হলে কাজের মেয়াদ বাড়ানো হয়। সূত্র মতে ২০২২ সালের ১৯ জুলাই এই মহাসড়কের (এন-১০৬) হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত) প্রকল্প একনেকে অনুমোদন পায়। সর্বশেষ প্রস্তাব অনুসারে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় আরো দেড় বছর। একই সাথে প্রকল্প ব্যয় বেড়েছে ১১ হাজার ৪৮৭ কোটি টাকা। উল্লেখ্য যে, এই প্রকল্পের আগে ব্যয় ধরা হয়েছিল ৫২৮ কোটি ৩৫ লাখ টাকা। বর্তমানে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩ কোটি টাকা। চার লেইন এই সড়কের উন্নয়ন প্রকল্পে সাথে যুক্ত ১০টি ব্রিজ, ২৮টি কালভার্ট নির্মাণ কাজ আগেই শেষ করা হয়েছে। জানা যায় সড়কটি রাউজান অংশের উন্নয়ন কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান এনডিএ, হাটহাজারী অংশ করছেন স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেছেন চট্টগ্রাম-রাঙামাটি চার লেইন মহাসড়ক উন্নয়ন কাজ ইতিমধ্যে ৯০ শতাংশ শেষ হয়েছে। এই অর্থবছরের মধ্যে কাজ শেষ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।





আর্কাইভ