শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আন্তর্জাতিক » জুডো খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পদক অর্জনের পরেও আজাদের ভাগ্যে মেলেনি রাষ্ট্রিয় স্বীকৃতি
প্রথম পাতা » আন্তর্জাতিক » জুডো খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পদক অর্জনের পরেও আজাদের ভাগ্যে মেলেনি রাষ্ট্রিয় স্বীকৃতি
বৃহস্পতিবার ● ১০ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুডো খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পদক অর্জনের পরেও আজাদের ভাগ্যে মেলেনি রাষ্ট্রিয় স্বীকৃতি

ছবি : জুডো খেলোয়াড় আবুল কালাম আজাদ নির্মল বড়ুয়া মিলন :: সেপ্টেম্বর -২০১৮ সালে আজারবাইজানে রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ জুডো প্রতিযোগিতা। এই আসরে অংশ নিয়েছে বিশ্বের ১২৫টি দেশ। ২০১৮ বিশ্বকাপে ৭৫৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। যার মধ্যে পুরুষ ৪৬০ জন ও নারী ২৯৮ জন অংশ গ্রহন করে।
জুডো খেলার সর্বোচ্চ আসরে বাংলাদেশ দলের হয়ে অংশ গ্রহন করেন বর্ডার গার্ড বাংলাদেশ পানছড়ি ব্যাটালিয়ন, ৩ বিজিবি পরিবারের সদস্য নায়েক আবু কালাম আজাদ।
আবু কালাম আজাদ ২০০৬ সালে তৎকালিন বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর) বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে যোগদান করেন। ২০০৭ সালে সর্বপ্রথম জুডো টিমে প্রশিক্ষণ শুরু করেন। সে আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতায় মধ্যে প্রথমস্থান অর্জন করেন। সেই সুবাদে বর্ডার গার্ড ক্রীড়া বোর্ডের মাধ্যমে তিনি ২৯ তম জুডো প্রতিযোগিতায় ২০০৯ সালে তাম্র পদক,তার পর ৩য় ইনডোর বাংলাদেশ বাংলা গেমস কলকাতায় ২০১০ সালে তাম্র পদক,৩০ তম জুডো প্রতিযোগিতায় ২০১০ সালে রৌপ্য পদক,বাংলাদেশ গেমস ২০১৩ সালে এককভাবে স্বর্ণ পদক, পরবর্তীতে ওয়ালটন ফাস্ট কাপ ২০১৫ সালে স্বর্ণপদক,জাতীয় বিজয় দিবস কাপ ২০১৫ সালে রৌপ্য পদক, স্বাধীনতা কাপ-২০১৯ স্বর্ণপদক পদক, ৩৩তম জাতীয় জুডো প্রতিযোগিতায় ব্যক্তিগত স্বর্ণপদক পদক,৩৪তম জাতীয় জুডো প্রতিযোগিতায় ২য় বারের মত স্বর্ণপদক, ৩৫তম জাতীয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক, ৩৭তম জাতীয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক, ৩৮তম জাতীয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক, ১ম আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা-২০২২ স্বর্ণপদক, ২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা-২০২৩ এ স্বর্ণপদক, ২০০৭ সাল থেকে ২০২৩ পর্যন্ত বিজিবির আন্তঃ ব্যাটালিয়ন, আন্তঃ সেক্টর, আন্তঃ রিজিয়ন জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক, এছাড়া ৮ম বাংলাদেশ গেমস-২০১৩ স্বর্ণপদক, ৯ম বাংলাদেশ গেমস-২০২০ স্বর্ণপদক, নেপালের কাঠমুন্ডুর ললিতপুরে ২০১৮ সালে মার্চে ৮ম সাউথ এশিয়ান সিনিয়র জুডো প্রতিযোগিতায় রৌপ্য পদক এছাড়া নেপালের কাঠমুন্ডুর ললিতপুরে ২০১৯ সালে এসএ গেমস এ তাম্র পদক অর্জন করেন।
২০১৮ সালে জুডো বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশ গ্রহনের মাধ্যমে বিদেশের মাটিতে দেশে পতাকা উত্তোলন করার গৌরব অর্জন করেন এবং বাংলাদেশ জুডো দলকে বিশ্ব দরবারে তুলে ধরেন জুডো খেলোয়াড় মো.আবুল কালাম আজাদ ।

জুডো খেলায় জাতীয় ও আন্তর্জাতিক এত পদক অর্জন করার পরেও বাংলাদেশ জুডো ফেডারেশন,জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন তথা বাংলাদেশ সরকারের-রাষ্ট্রিয় স্বীকৃতি মেলেনি জুডো খেলোয়াড় আবুল কালাম আজাদের ভাগ্যে।
গুণী এ জুডো খেলোয়াড় ১০ ডিসেম্বর-১৯৮৮ সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউপির মিঠারপাড়ার গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা সমাজসেবক মো. কাইয়ুম উদ্দিন মণ্ডল ও মাতা মোছা. সাহেরা বেগমের ৪ সন্তান (২ ছেলে, ২ মেয়ে) এর মধ্যে জ্যেষ্ঠ সন্তান। আবু কালাম আজাদ ২০০৫ সালে গুর্জ্জি পাড়া কে,পি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরে রংপুর বিএম কলেজ থেকে ২০১৫ সালে এইচএসসি ও ২০২০ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ/বিএসসি পাস করেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রাষ্ট্রিয় ক্ষমতায় যাঁরা অধিষ্ঠিত হয়েছে সকলেই বিভিন্ন ক্রীড়া সংস্থার মাধ্যমে খেলাধুলা বিষয়ক পৃষ্ঠপোষকতার চেষ্টা করেছেন। কিন্তু দলীয় খেলা আর ব্যক্তিগত খেলা সমুহ নিয়ে ক্রীড়া উন্নয়নে কাজ করার নজির নেই। যেমন : ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল,হকি, কাবাড়ি, খো-খো ইত্যাদি দলীয় খেলা একটি দলের সবাইকে ভাল খেলতে হয়। ১০০% ভাল খেলার পর একটি স্বর্ণপদক মেলে। আর জুডো, কুস্তি, উশু, তায়কোয়ানডো, টেনিস, দাবা, কারাতে, বক্সিং, কিক বক্সিং, আরচ্যারী ইত্যাদি ব্যক্তিগত খেলায় একজন খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভাল খেলতে বা জিতে পারলেই স্বর্ণপদক মেলে যায়।
এবিষয়টি দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি উপজেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সকল বাহিনীর ক্রীড়া বোর্ড, দেশের সকল ক্রীড়া ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ সরকারের রাষ্ট্রিয় নীতি নির্ধারকরা ও ক্রীড়া সংগঠকদের চলমান দলগত খেলার পৃষ্ঠপোষকতার সাথে-সাথে ব্যক্তিগত খেলা গুলির পৃষ্ঠপোষকতার আমলে নেয়া প্রয়োজন।
একজন খেলোয়াড়ই পারেন বাংলাদেশের জাতীয় পতাকা বিশ্ব দরবারে তুলে ধরতে।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ