শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় পর্নোগ্রাফি উৎপাদন ও সরবরাহ করার অপরাধে আটক-৮
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় পর্নোগ্রাফি উৎপাদন ও সরবরাহ করার অপরাধে আটক-৮
শনিবার ● ১২ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় পর্নোগ্রাফি উৎপাদন ও সরবরাহ করার অপরাধে আটক-৮

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যম পর্নোগ্রাফি উৎপাদন ও সরবরাহ করার অপরাধে ৮ জনকে আটক করেছে। শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮ টার সময় কুষ্টিয়া শহরের হাউজিং নিশান মোড় এলাকার হাউজিং ডি-ব্লকের মুন্সী কটেজের ৪র্থ তলা ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুষ্টিয়া সদর থানা এলাকার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিন্টু মন্ডল (৩০), একই এলাকার আবু তালেব মিয়ার ছেলে সোহানুর রহমান (২৮), একই এলাকার আইয়ুব আলীর ছেলে অন্তর আলী (২৩), মৃত মনোয়ার হোসেনের ছেলে ফয়েজ মাহমুদ তুষার (২৩) ও আলামপুর দহকুলা এলাকার তিতুমীরের ছেলে ফাহিদ হোসেন (১৬) এবং হাউজিং সি-ব্লক এলাকার আব্দুস সালামের ছেলে আকাশ রাকিবুল (২১), বগুড়া শেরপুর থানাধীন হাপুনিয়া এলাকার গোলাম রসুলের ছেলে আব্দুল মজিদ (২২), সিরাজগঞ্জ উল্লাপাড়া থানাধীন খালিয়াপাড়া এলাকার মোঃ আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লিখন (২৫)। পুলিশ সুত্রে জানা যায়, ইন্টারনেট ব্যবহার করে ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যম পর্নোগ্রাফি উৎপাদন ও সরবরাহ করার অভিযোগ দীর্ঘ দিন ধরেই কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে অভিযোগ আসে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে বকেটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে হাউজিং ডি ব্লক এলাকার একটি ৪ তলা বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা দরজা ভিতর থেকে লক করে তাদের কম্পিউটার থেকে বিভিন্ন আলামত ডিলিট করতে শুরু করে এবং কম্পিউটারের হার্ডডিক্স লুকিয়ে ফেলে। পরে পুলিশ ভিতরে প্রবেশ করে তল্লাশি করে সেই হার্ডডিক্স উদ্ধার করে এবং আসামীদের বিভিন্ন আলামত সহ আটক করে। কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে পর্নোগ্রাফি উৎপাদন ও সরবরাহ করার অপরাধে ৮ জনকে আটক করা হয়েছে। আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যম পর্নোগ্রাফি এডিট করে ইন্টারনেট ব্যবহার করে তারা বিভিন্ন ওয়েবসাইটে সরবরাহ করে। এছাড়াও ওয়েবসাইটে পর্নোগ্রাফি সরবরাহ করে তাদের ডিভাইসে সংরক্ষন করে। আসামীদের কাছ থেকে পর্নোগ্রাফি এডিট করার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
আসামীদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(৩),৮ (৫) (ক) ধারায় মামলা দায়ের করা হয়।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)