শনিবার ● ১২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার প্রতিনিধি সম্মেলন
ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার প্রতিনিধি সম্মেলন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পৌর শহরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজলের সভাপতিত্বে ও মুফতি ওবায়দুল হক, মুফতি মানসুর আহমাদ, মাও. হিফজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিশে শুরার সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রহমান হাফেজ্জী।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা উপ-আমেলার সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা আনওয়ারুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাহমুদুল হক আযীযী প্রমুখ।
এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, পৌর শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ পার্শ্ববর্তী উপজেলা নান্দাইল ও গৌরীপুরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।





ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল