শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
বুধবার ● ২৩ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রর্তীকি ছবি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে মো. আমির ইমরান বিশ্বাস (৪৮) নামে এক প্রাপ্ত বয়স্ক ব্যক্তি আত্মহত্যা করেছে। মঙ্গলবার ২২ আগস্ট সকালে বারইয়ারহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের জামালপুর এলাকায় মাহী ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেক (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে।
ইমরান বিশ্বাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মৃত আব্দুর রশিদ বিশ্বাসের পুত্র। সে পরিবার নিয়ে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার মাহী ভবনে ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী এবং ছেলে অসুস্থ থাকায় তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে মাস তিনেক আগে।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, মো. আমির ইমরান বিশ্বাস মানসিক হতাশগ্রস্থ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ইমরানের বাসার মালিকের সাথে কথা বলে জানা গেছে, তার স্ত্রী এবং সন্তান অসুস্থ হওয়ার পর থেকে সে মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন। মঙ্গলবার সকালে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় থেকে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টে দেখা যায় নিহত ইমরানের বুকের উপর সাদা কসটিপের উপর লেখা “আমার মা ফাতেমা ও জুনাই, আমার কলিজা, আল্লাহ দয়া কর ওদের, আমানত তোমার হাতে।”
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, পরিবারে আর্থিক অভাব অনটন ও মানসিক হতাশগ্রস্থ হয়ে মো. আমির ইমরান বিশ্বাস আত্মহত্যা করেছেন। লাশের সরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে ইমরান বিশ্বাসের লাশ। ময়নাতদন্ত শেষে ইমরানের লাশ পরিবারের লোকজনকে বুঝিয়ে দেওয়া হবে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)