বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ধান ক্ষেতে মই কৃষকের মাথায় হাত
ঈশ্বরগঞ্জে ধান ক্ষেতে মই কৃষকের মাথায় হাত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কৃষকের রোপিত আমন ধানের চারা উপড়িয়ে মই দিয়ে ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে। এ বর্বরোচিত ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার চরনিখলা গ্রামে।
এ ব্যাপারে থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দত্তপাড়া গ্রামের আবুল কাশেম সরকার শিমরাইল গ্রামে কবির উদ্দিনের কাছ থেকে দীর্ঘ ১৮বছর পূর্বে চরনিখলা মৌজায় সাড়ে ১৫ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। উক্ত জমিতে গত ১৯ আগস্ট শনিবার আবুল কাশেম আমন ধানের চারা রোপন করেন। রোপনকৃত প্রায় ১২শতক জমির ধানের চারা কে বা কাহারা রাতের আঁধারে উপড়ে ফেলে মই দিয়ে ব্যপক ক্ষতি সাধন করে। বুধবার সকালে কৃষক আবুল কাশেম ক্ষেতে এই অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েন।
এ ব্যাপারে আবুল কাশেমের ছেলে জোবায়ের হোসেন মঞ্জু জানান, আমাদের এই সম্পত্তি নিয়ে সুফিয়া খাতুন গংদের সাথে বিরোধ চলে আসছিল। আমাদের পরিবারের ধারণা তাদের কেউ এধরণের বর্বরোচিত কাজটি করে থাকতে পারে।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, এবিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়