শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » “বরকলে ফের কাঠ ব্যবসা বন্ধ , অর্থনৈতিক সংকট চরমে” “সিন্ডিকেটের আধিপত্য, কারণ জানেন না কেউ” শিরোনামের সংবাদের প্রতিবাদ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » “বরকলে ফের কাঠ ব্যবসা বন্ধ , অর্থনৈতিক সংকট চরমে” “সিন্ডিকেটের আধিপত্য, কারণ জানেন না কেউ” শিরোনামের সংবাদের প্রতিবাদ
শুক্রবার ● ২৫ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“বরকলে ফের কাঠ ব্যবসা বন্ধ , অর্থনৈতিক সংকট চরমে” “সিন্ডিকেটের আধিপত্য, কারণ জানেন না কেউ” শিরোনামের সংবাদের প্রতিবাদ

ছবি : সংবাদ সংক্রান্ত গত ২০-২৩ আগষ্ট-২০২৩ তারিখের মধ্যে দৈনিক গিরিদর্পণ, দৈনিক মুক্ত খবর, দৈনিক বাংলাদেশের আলো, ঢাকা টাইমস, দৈনিক অধিকার সহ কয়েকটি পত্রিকায় “বরকলে ফের কাঠ ব্যবসা বন্ধ ,অর্থনৈতিক সংকট চরমে” “সিন্ডিকেটের আধিপত্য, কারণ জানেন না কেউ” শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বরকল কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. শাহ আলম, কাঠ ব্যবসায়ী নূর মোহামম্মদ, মো. নূরুল আলম, মাহবুব আলম ও কামিনী চাকমা।
উল্লেখিত কাঠ ব্যবসায়ীরা জানান, রাঙামাটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি কাঠ ও মাছ ব্যবসা। একটি চক্র রাঙামাটির বরকল উপজেলার কাঠ ব্যবসায়ী, জোত বাগান মালিক, কাঠুরিয়া, দিনমজুর, ছোটহরিণা বাজারের ব্যবসায়ী, পরিবহণ মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে গভির ষড়যন্ত্র করে ২০১৭ সাল থেকে বরকল উপজেলার হরিণা চ্যানেলে সব ধরনের কাঠ ও কাঠজাত দ্রব্য পরিবহণ ও বাজারজাত বন্ধ করে দেয়। পরে প্রশাসন যাচাই-বাছাই করে পূনরায় হরিণা চ্যানেলে সব ধরনের কাঠ ও কাঠজাত দ্রব্য পরিবহণ ও বাজারজাত শুরু হয়। এই চক্রটি স্থানীয় প্রশাসনের কাছে ২০১৯ সালে ভারতীয় চোরাই কাঠ আনার মিথ্যা অভিযোগ করায় স্থানীয় প্রশাসন হরিণা চ্যানেলে মৌখিকভাবে কাঠের ব্যবসা আবার বন্ধ করে দেন।
তখন রাঙামাটির বরকলে বিভিন্ন স্থানে ডিপোতে মজুত অবস্থায় মূল্যবান সেগুনসহ শতকোটি টাকার কাঠ নষ্ট হয়ে যায়। সেখানে দীর্ঘদিন ধরে কাঠ ব্যবসা বন্ধ থাকায় অর্থনৈতিক সংকট দেখা দেয়। মূল্যবান সেগুনসহ বিভিন্ন প্রজাতির কাঠ বছরের পর বছর রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে পচে নষ্ট হয়ে যায়।
এতে উপজেলার বিভিন্ন স্থানে ডিপোতে মজুত করা কয়েক লাখ ঘনফুট কাঠ আটকে পড়ে। ফলে ওই সময় চরম অর্থনৈতিক সংকটে পড়েন পাহাড়ি-বাঙ্গালী স্থানীয়রা।
পরে কাঠ ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম তাঁর নিজের টাকা খরচ করে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালী উভয় সম্প্রদায়ের কাঠ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে গঠন করেন “বরকল কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” । তার পর এ সংগঠনের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি-২৯৯ আসনের সম্মানীত সংসদ সদস্য এবং রাঙামাটি জেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বরকলে কাঠ ব্যবসায় বিনিয়োগকৃত ব্যবসায়ীদের পরামর্শে নানা তদবির ও চেষ্টায় স্থানীয় প্রশাসন ও বর্তমান সরকারের সহযোগিতায় ২০২২ সালের মার্চের দিকে হরিণা চ্যানেলে সব ধরনের কাঠ ও কাঠজাত দ্রব্য পরিবহণ ও বাজারজাত চালু হয়। নদীতে পানি শুকিয়ে যাওয়ার কারণে চলতি সালের এপ্রিলের শেষের দিকে হরিণা চ্যানেলে কাঠ ব্যবসায় সাময়ীক ভাটা পড়ে। প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলের পানিতে নদী ভরাট হলেও আগষ্ট মাসে ফের অঘোষিতভাবে বরকলে কাঠের ব্যবসা বন্ধ হয়ে যায়।
অপশক্তির চক্রটি বরকল কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি সফল কাঠ ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলমের প্রতি ঈর্ষান্বিত হয়ে ভাড়াটিয়া সাংবাদিকদের দিয়ে মানহানিকর, মিথ্যা,অসত্য, বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশ করিয়েছেন।
হরিণা চ্যানেলে সিন্ডিকেট বলে কিছুই নেই । বরকল কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ গঠনের পর রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সহ সকল কাঠ ব্যবসায়ীরা সুবিধা নিচ্ছে ।
(১২-১৪ লাখ ঘনফুট কাঠ আহরণ করে বাজারজাত করা হয়। এসব কাঠ থেকে হাতিয়ে ১০-১২ কোটি টাকার বাণিজ্য করে ১৪/১৫ জনের একটি সিন্ডিকেট)।
এছাড়া প্রতি পারমিট থেকে চেক আপের নামে ৫০ হাজার টাকা এবং জেএসএসের নামে প্রতি ঘনফুটে ১০০ টাকা করে আদায় করেন।
বরকল কাঠ ব্যবসায়ীর সভাপতি শাহ আলম ও তার সিন্ডিকেট এবং বরকলের বড়হরিণা ইউনিয়নের বাসিন্দা কামিনী চাকমার যোগসাজশে ছোটহরিণার উজান থেকে জোত পারমিটের আড়ালে প্রচুর ভারতীয় কাঠ পাচার করা হচ্ছে দীর্ঘদিন থেকে।)
এসব তথ্য ভূয়া, বানোয়াট ও মনগড়া আমরা “বরকলে ফের কাঠ ব্যবসা বন্ধ , অর্থনৈতিক সংকট চরমে” “সিন্ডিকেটের আধিপত্য, কারণ জানেন না কেউ” শিরোনামের সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়া সংবাদে “বরকল কাঠ ব্যবসায়ীর সভাপতি শাহ আলম ও তার সিন্ডিকেট এবং বরকলের বড়হরিণা ইউনিয়নের বাসিন্দা কামিনী চাকমা (কপোতেশ্বর চাকমা) যোগসাজশে ছোটহরিণার উজান থেকে জোত পারমিটের আড়ালে প্রচুর ভারতীয় কাঠ পাচার করা হচ্ছে দীর্ঘদিন থেকে।” এটা প্রতিবেদকের মনগড়া তথ্য যাহা ডাহা মিথ্যা ও আপত্তিকর। ছোটহরিণার উজান থেকে জোত পারমিটের আড়ালে প্রচুর ভারতীয় কাঠ পাচার করা কথা বলা হয়েছে যাহা দেশপ্রেমিক সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছোটহরিণা ও বরকল জোন এর তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও কাঠ পাচার রোধকল্পে কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে । জোত পারমিটের আড়ালে প্রচুর ভারতীয় কাঠ পাচার করা কথাটি বিজিবি সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সীমান্ত রক্ষার ক্ষেত্রে সজাগ বা সতর্ক নয় বল ইঙ্গিত বহন করে । প্রতিবেদক তার সংবাদে একটি স্বাধীন দেশের নিয়মিত বাহিনীর প্রতি বিদ্বেষমূলক প্রচারনা যাহা রাষ্ট্রদ্রোহী আপরাধের সামিল। প্রতিবেদকদের এধরনের উদ্ভট তথ্য দায়িত্বজ্ঞানহীন এবং অসংবেদনশীল। এসকল সাংবাদিকরা কাউকে পরোয়া করেনা। তাদের এধরনের নৃসংশ ও নিষ্ঠুর আচরনে আমরা সাধারন জনগণ লজ্জিত হয়, দুঃখিত হই,আমরা ক্ষুব্দ হই তাতে এসব সাংবাদিকদের কিছু যায়-আসেনা। জবাবদিহিতার জায়গা যে আছে তারা ভাবেনও না মনেও করেন না। সফল ও সৎ কাঠ ব্যবসায়ীদের জড়িয়ে যে সংবাদ তারা প্রচার করেছে তার কোন গ্রহনযোগ্যতা স্থানীয় সরকারি প্রশাসন ও বরকলবাসির কাছে স্থান পায়নি। অর্থনৈতিক সংকট চরমে বলে তারা সংবাদ প্রচার করেছে কিন্তু তাদের করা সংবাদের কারণে বরকলের জনসাধারনের অর্থনৈতিক সংকটের সম্ভবনা দেখা দিয়েছে।
ইত্যাদি কারণে “বরকলে ফের কাঠ ব্যবসা বন্ধ , অর্থনৈতিক সংকট চরমে” “সিন্ডিকেটের আধিপত্য, কারণ জানেন না কেউ” শিরোনামের প্রকাশিত সংবাদে বরকল উপজেলায় জোত মালিক ও বাগান মালিকসহ সংশ্লিষ্ট কাঠ ব্যবসায়ী, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কাউকে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রতিবাদকারী কাঠ ব্যবসায়ীরা।
উল্লেখ্য পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কর্তৃপক্ষ ২০১৭ সাল থেকে বিভিন্ন সময় সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় ৭১টি ফ্রি জোত পারমিট ইস্যু করেছিল। সেসব পারমিটের অনুকূলে ১,৩০,৫৮০ টুকরা= ৩,০১,৯৮৩ ঘনফুট কাঠ তারমধ্যে এখনো ২০টি জোত পারমিট মালিকরা বিভিন্ন সমস্যার কারণে হরিণা চ্যানেল দিয়ে কাঠ রাঙামাটিতে বাজারজাত করতে পারেনি।
বিধায় বরকল উপজেলার সংশ্লিষ্ট জোতবাগান মালিক, কাঠ ব্যবসায়ী এবং খেটে খাওয়া দিনমজুর ও পরিবহণ শ্রমিকদের আর্থিক সংকটের কথা বিবেচনা করে অনতিবিলম্বে হরিণা চ্যানেলে সব ধরনের কাঠ ও কাঠজাত দ্রব্য পরিবহণ ও বাজারজাত বন্ধকরণের মৌখিত আদেশ প্রত্যাহার করা জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন বরকল কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সদস্যরা।
এছাড়া রাঙামাটির বরকল উপজেলার কাঠ ব্যবসায়ী, জোত বাগান মালিক, কাঠুরিয়া, দিনমজুর, ছোটহরিণা বাজারের ব্যবসায়ী, পরিবহণ মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে গভির ষড়যন্ত্রকারী চক্রটির সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন কাঠ ব্যবসায়ীরা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা

আর্কাইভ