শুক্রবার ● ২৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার
ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ২নং পালশা ইউনিয়নের ডুগডুগিহাট সবজি বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার মোদক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার পুড়ইল গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে রেজাউল করিম রাজু (৫০) ও দেওগ্রাম পশ্চিমপাড়া এলাকার কুমর উদ্দিনের ছেলে আবু সাইদ ওরফে মাজেদ (২৮)।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পুলিশ গোপন সূত্রে জানতে পারেন, ডুগডুগিহাট সবজি বাজারে অবস্থিত রাজু মিয়ার মাছের ফিডের দোকানের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে ওই ফিডের দোকানের সামনে থেকে পুলিশ ফিডের দোকানদার সহ দু’জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেপ্তারকৃত ফিড ব্যবসায়ী রাজু মিয়া মাছের খাবার বিক্রির আড়ালে ইয়াবার ব্যবসা করতো এবং মাজেদ তার সহযোগী হিসেবে মাদক সেবীদের কাছে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসতো। আটককৃত আসামীদেরকে আজ শুক্রবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।





পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ