শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রূপনগর নূরানী মাদ্রাসা ও অলি আহম্মদ জামে মসজিদের উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » রূপনগর নূরানী মাদ্রাসা ও অলি আহম্মদ জামে মসজিদের উদ্বোধন
শনিবার ● ২৬ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রূপনগর নূরানী মাদ্রাসা ও অলি আহম্মদ জামে মসজিদের উদ্বোধন

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের জোরারগঞ্জে অলি আহম্মদ জামে মসজিদ ও রূপনগর নূরানী মাদ্রাসা’র উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড়ে’র আরাইল্ল্যা টিলা প্রকাশ রূপনগর এলাকায় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং অলি আহম্মদ জামে মসজিদ ও রূপনগর নূরানী মাদ্রাসা’র দায়িত্বশীল মাওলানা আব্দুল মোতালেব ও মোহাম্মদ হৃদয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম মাষ্টার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহম্মদ ভূঁইয়া, জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনির আহম্মদ ভাসানী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া অপু, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীনুর হোসেন শাহীন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন, সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন রিয়াজ, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমির, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফ, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান, জাগির সওদাগর প্রমুখ।

এছাড়াও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অলি আহম্মদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কালা সহ সর্বস্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন।

রূপনগর নূরানী মাদ্রাসা ও অলি আহম্মদ জামে মসজিদের দায়িত্বশীল মাওলানা আব্দুল মোতালেব বলেন, জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড়ের রূপনগর এলাকায় নিম্ন মধ্যবিত্ত শ্রেণির, সুবিধাবঞ্চিত, নিরক্ষর ও পিছে পড়া ১২০ পরিবারের প্রায় ১ হাজার লোকের বসবাস। যেখানে শিক্ষার হার শূন্যের কোঠায় বিশেষ করে ধর্মীয় শিক্ষা। সেদিক বিবেচনা করে চলতি বছরের মে মাস থেকে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ চালুর পাশাপাশি শিক্ষার আলো ছড়াতে ৫০ জন শিশুদের নিয়ে সকালে মক্তবের পর নূরানী পদ্ধতিতে শিক্ষা চালু করা হয়। তারই আলোকে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’কে দিয়ে উক্ত মসজিদ ও মাদ্রাসা’র উদ্বোধন করানো হয়। সেক্ষেত্রে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)