শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাড়ি ফিরে প্রেমিকা জেসির আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাড়ি ফিরে প্রেমিকা জেসির আত্মহত্যা
শনিবার ● ২৬ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বাড়ি ফিরে প্রেমিকা জেসির আত্মহত্যা

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের নাদিয়া সুলতানা জেসির সাথে প্রেমের সম্পর্ক হয় পার্শ্ববতী উপজেলার সিফাত নামের এক যুবকের সঙ্গে। শুক্রবার সকালে প্রেমিক বোয়ালখালী উপজেলার ইমামনগরের মোহাম্মদ দিদারের পুত্র মোহাম্মদ সিফাত সঙ্গে বেড়াতে গিয়েছিল রাউজানের নাদিয়া সুলতানা জেসি (১৫)। বিকালে বাড়ি ফিরে আত্মহত্যা করেন প্রেমিকা জেসি ফাঁসীতে ঝুলে। জেসি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের প্রবাসী আবু বক্করের কন্যা। সেই মোহরা এলকে ছিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এই ঘটনা ঘটে শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে। রাত নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য নিয়ে যায়। জানা যায়, মেয়ে জেসির আচরণ ও মোবাইল অতিরিক্ত আসক্তিতে বিরক্ত হয়ে তার মা তাকে বকাঝকা করে তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছিল। এতে রাগ ও ক্ষোভে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে আত্মহননকারী স্কুল ছাত্রীর মা কামরুন নেছা বলেছেন, সিফাতের সাথে তার মেয়ের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে বলেন সকালে ঘর থেকে বের হয়ে যায় জেসি। তাকে ফোন করলে সিফাতের সাথে বেড়াতে যাওয়ার বিষয়টি স্বীকার করেন মেয়ে জেসি। এই কথা শুনে জিসির মা ফোন করে তার মেয়েকে বাড়িতে দিয়ে আসতে বলেছিলেন। জেসির জন্য অনেকক্ষণ অপেক্ষা করেন তার মা কামরুন নেছা। পর মেয়ে বাড়ি ফিরে না আসায় তিনি অভিমান করে বাপের বাড়িতে চলে যান। পরে তার মা জানতে পারেন বিকালে জেসিকে বাড়ির সামনে রাস্তায় নামিয়ে দিয়ে প্রেমিক সিফাত চলে যান। জেসির মার দাবি সন্ধ্যায় তিনি এসে ঘরের সামনের দরজা বন্ধ দেখে তিনি পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে দেখেন তার মেয়েকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসীতে ঝুলতে। ঘটনা দেখে তিনি বিলাপ শুরু করলে প্রতিবেশিরা এসে স্থানীয় চেয়ারম্যানকে ঘটনা জানালে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছে ঘটনা শুনে ঘটনাস্থলে হাজির হয় প্রেমিক সিফাত। তাকে এলাকার লোকজন আটক করে রাখেন। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ঘটনা স্বীকার করেন।
এবিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, মেয়েটির মা তার মোবাইল ফোন নিয়ে ফেলায় অভিমানে আত্মহত্যা করেছে বলে জেনেছি। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতে মরদেহ উদ্ধার করি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)