শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » পরবাস » লন্ডন বাংলা প্রেস ক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত
প্রথম পাতা » পরবাস » লন্ডন বাংলা প্রেস ক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডন বাংলা প্রেস ক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত গত বৃহস্পতিবার ৩১ আগষ্ট সন্ধ্যা ৭টায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ফাউন্ডার চেয়ারম্যান ডক্টর আবতার লিট স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরীর সভাপতিত্বে ও সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর পরিচালক মিছবাহ জামালের পরিচালনায় এই স্মরণ সভায় বৃটেনের বাংগালী কমিউনিটির অনতম চারজন গুনী বাক্তিদের এই রেডিওর বাংলা অনুষ্ঠান শুরুর পর থেকে আজ পযন্ত যে অবদান রেখেছেন তাদের কথা তুলে ধরা হয়। বিশেষ করে বিসিএ সাবেক ৩ জন প্রেসিডেন্ট যথাক্রমে মরহুম এম এ রহিম, মিয়া মনিরুল আলম, মাহমুদুর রশীদ ও এম এ আহাদের যে সকল ভূমিকা ছিলো তা রেডিওর পক্ষে কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন।
মরহুম চারজনের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী।
মরহুম এম এ রহিমের স্মৃতিচারণ করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার সেক্রেটারি নজরুল ইসলাম বাসন।
মিয়া মনিরুল আলম এর স্মৃতিচারণ করেন বিসিএ সাবেক সেক্রেটারি জেনারেল আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ওলি খান এমবিই।
মাহমাদুর রশীদ এর স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের ইউকে এডভাইজরী কমিটির প্রেসিডেন্ট এম শামসুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মানিক মিয়া, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম, বিশিষ্ট রাজনীতিবিদ অহিদ উদ্দিন, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ সেন্টারের চীফ ট্রেজারার মামুনুর রশীদ, একাউটেন্ট রফিকুল হায়দার, কমিউনিটি নেতা ওয়ারিছ আলী, ব্রিকলেনের অলিম্পিয়া প্রোপার্টি সত্বাধিকারী কমিউনিটি নেতা শাহ মুনিম, একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবন গ্রন্থ ও বহু গ্রন্থের লেখক কবি গীতিকার আব্দুল মুকিত মুখতার। আরো উপস্থিত ছিলেন হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের পারমানেন্ট ডোনার মেম্বার ও রেডিওর প্যাট্রন মতিউর রহমান খোকন, রিলাক্স রেডিও প্রেজেন্টার কবি হাফসা ইসলাম, রেডিও প্রেজেন্টার তোফায়েল উদ্দিন, রেডিও প্রেজেন্টার জাকারিয়া মুর্শেদ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন রেডিওর ডিরেক্টর নাহিদা মিছবাহ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, মৌলানা রফিক আহমদ, বাংলা টিভির বুরো চীফ আব্দুল কাদির মুরাদ, চানেল এস চীফ রিপোর্টার রেজাউল করিম মৃধা, টিভি ওয়ান ও ওয়ান বাংলার জাকির হোসেন কয়েস, টিভি কামেরাপারসন ফজলুল হক ও এলবি ২৪ ফরিদ আহমদ সহ আরো অনেকে।
সভার সভাপতি মহিব চৌধুরী ও পরিচালক মিছবাহ জামাল যৌথভাবে ঘোষণা করেন রেডিওর অনুষ্ঠানমালার ৩০ বছর পূতি অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হবে ও কমিউনিটির বিভিন্ন সেক্টরে যেমন বিজনেস, রাজনীতি, সংস্কৃতি,শিক্ষা ও খেলাধূলায় বিশেষ অবদান যারা রাখছেন তাদের ৩০ বছর পূতির অনুষ্ঠানে ৩০ জন গুনীজনদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
ইতোমধ্যে উপস্থিত সুধীদের মধ্য থেকে বিশেষ বিশেষ কয়েকজনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। প্রদকপ্রাপ্তরা হলেন, ‘একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবন’ গ্রন্থ ও বহু গ্রন্থের লেখক কবি গীতিকার আব্দুল মুকিত মুখতার, হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের পারমানেন্ট ডোনার মেম্বার ও রেডিওর প্যাট্রন মতিউর রহমান খোকন, বিশিষ্ট রাজনীতিবিদ অহিদ উদ্দিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, একাউটেন্ট রফিকুল হায়দার, বাংলা টিভির বুরো চীফ আব্দুল কাদির মুরাদ, রেডিও প্রেজেন্টার জাকারিয়া মুর্শেদ প্রমুখ।
পরিশেষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি দেশ সম্পাদক তাইছির মাহমুদ মরহুম এম এ আহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে খাবার পরিবেশন করা হয়।





পরবাস এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)