শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে চালে বিষ মিশিয়ে মুরগী নিধনের অভিযোগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে চালে বিষ মিশিয়ে মুরগী নিধনের অভিযোগ
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে চালে বিষ মিশিয়ে মুরগী নিধনের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিষ প্রয়োগে অর্ধ শতাধিক দেশী মুরগী ও হাঁস মেরে ফেলার অভিযোগ ওঠেছে স্থানীয় এক জমি মালিকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বুধবার দুপুরে ভোক্তভুগী পরিবারগুলোর পক্ষে আব্দুল মজিদ বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন গিয়ে রাস্তার পাশে ওই সব মুরগী মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি গ্রামের স্থানীয় প্রভাবশালী জমির মালিক সমেদ আলী ফকিরের ৫০ শতক জমিতে আমন ধান রোপন করেছেন। ওই ক্ষেতের পার্শ্ববর্তী এলাকায় প্রায় ২০টি হতদরিদ্র পরিবার বসবাস করে আসছে। পরিবার গুলো অর্থনৈতিক চাহিদা মেটাতে দৈনিক কাজের পাশাপাশি প্রত্যেকের গৃহে কিছু হাঁস মুরগী পালন করে আসছে। হঠাৎ করে গত মঙ্গলবার সন্ধ্যায় জমির মালিক সমেদ আলী ফকিরের ছেলে বিপুল ফকির চালের সাথে বিষ মিশিয়ে ক্ষেতের পাশে ছিটিয়ে দিয়ে আসে। এদিকে বুধবার সকালে প্রত্যেকের খোঁয়াড় থেকে হাঁস মুরগী ছেড়ে দিলে ক্ষেতের পাশে পড়ে থাকা বিষ মিশ্রিত চাল খেয়ে ১০টি পরিবারের প্রায় অর্ধশতাধিক মুরগী ও হাঁস মারা যায়। এতে দিশেহারা হয়ে পড়ে হতদরিদ্র পরিবারগুলো।
আব্দুল মজিদ বলেন, আমাদের বাড়ির পাশে সমেদ আলী ফকিরের ৫০ শতক জমিতে বরাবরেই মতই ফসল করে নিয়ে যায় কোন সমস্যা হয় না। এবার ওই জমিতে ধান লাগানোর পর আমাদের না জানিয়ে মঙ্গলবার বিপুল ফকির হঠাৎ করে চালের সাথে বিষ মিশিয়ে ক্ষেতের পাশে দেয়। আর সেই বিশ খেয়ে আমাদের অর্ধশতক মুরগী মারা যায়। আমরা গরীব মানুষ আমাদের মুরগীগুলো মরে যাওয়ায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেলো। আমরা গরীব মানুষ তাই এঘটনার বিচার চাই।
বিপুল ফকির বলেন, বেশ কয়েকদিন যাবৎ ক্ষেতে বিষ দিবো বলে তাদের বলে আসছি। জমিতে বিষ প্রয়োগের সময় হওয়ায় বিষ দিয়েছি। পরে শুনেছি তাদের কিছু মুরগী মারা গেছে। কিভাবে মারা গেছে তা আমি জানি না। তবে চালের সাথে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগটি মিথ্যা।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও গণভোজ

ঈশ্বরগঞ্জ :: শোকাবহ আগষ্ট উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার পাটবাজার প্রাঙ্গণে এ শোকসভা ও গণভোজ অনুষ্ঠিত হয়।
পৌর আ’লীগের সভাপতি ও সাবেক মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, শওকত জাহান মুকুল, সাবেক দপ্তর সম্পাদক আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, এডভোকেট হাবিবুল্লাহ মিলন, আবু বকর সিদ্দিক ভুঁইয়া দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন ভুঁইয়া, সহ দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন রাহুল, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব প্রমুখ।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম লিটন, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি,, সদস্য আবু হানিফা, হাসান মাহমুদ রানা, সামী উচমান গনি, আনোয়ারুল হক, আব্দুর রাশিদ সহ উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আগষ্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে এ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে। তাই আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ঈশ্বরগঞ্জ আসনে যাঁর হাতেই নৌকা তুলে দেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাঁকেই বিজয়ী করবেন।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)