শুক্রবার ● ৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ভবন নির্মানে রডের পরিবর্তে বাশের সলাকা
ভবন নির্মানে রডের পরিবর্তে বাশের সলাকা

অনলাইন ডেস্ক :: দর্শনায় সরকারি কাজে ব্যাপক দুনীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রাই আড়ই কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন উদ্ভিদ সংগনিরোধ ভবনে ঢালাই কাজে রডের পরিবর্তে বাশের (সলাকা) কাবারি ব্যবহারের অভিযোগ ওঠেছে। এমন অভিযোগের সত্যতা হাতেনাতে পাওয়ার পর উত্তেজিত জনতা বুধবার রাতে ভবনের ঢালাই ও পিলার ভেঙ্গে ফেলেছে। এতে করে ভবন নির্মানের কাজ উপ-পরিচালক কাজ বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও উত্তেজিত জনগনকে শান্ত করেন।
এলাকাবাসী জানায় দামুড়হুদা উপজেলর পৌর ভবনের পাশে উদ্ভিদ সংগনিরোধ অফিসের তত্তাবধানে একটি ৫ তলা ভবন নির্মানের কাজ মার্চ মাসের দিকে উদ্বোধন করা হয়। বুধবার সন্ধায় অনেকটা গোপনেই রডের পরিবর্তে বাশের কাবারি দিয়ে ঢালাই কাজ শুরু করলে জনগনের কাছে তা ধরা পড়ে। জনগন বিষয়টি স্থানীয় লোকদের জানালে পার্শ্ববর্তী ভবনের বাড়ির মালিক পরান মিয়া, নাহিদ পারভেজ,রুবেলসহ এলাকার শত শত লোকজন ওই রাতেই ভবনে এসে ভবনের পিলার ও ঢালাই ভেঙ্গে ফেলে দেখতে পায় ঢালাই কাজে রডের পরিবর্তে বাশের কাবারি দেয়া হয়েছে। এ সময়ে উত্তেজিত জনতার রোষানলে পড়ে ঠিকাদার প্রতিষ্ঠানের জয় ইন্টারন্যশনালের (ঢাকা) স্বত্বাধীকারী মনি সিং এর লোকজন ও নির্মান শ্রমিকরা পালিয়ে যায়। পুকুর চুরি ঢাকতে এলাকাবাসীদের সাথে দেনদরবারে ব্যস্ত হয়ে ওঠে ঠিকাদারের প্রতিনিধি দল। কিন্তু বিধিবাম ! এলাকাবাসী এই অনিয়ম দেখে সোচ্চার হয়ে ওঠে এবং ঢালাইকৃত পিলার হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে।
দর্শনা উদ্ভিদসংগনিরোধ উপ-পরিচালক কামরুন নাহার মিতা জানান, ভবন নির্মান কাজ বন্ধ করে দেয়া হয়েছে এবং উদ্ভিদসংগনিরোধ ঢাকা এর প্রকল্প পরিচালক সাদেক ইবনে সামসহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ৮ এপ্রিল শুক্রবার তদন্ত করতে দর্শনায় আসছেন। সুত্র : নয়া দিগন্ত





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা