শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় ব্যারিস্টার সুইটি আহমেদকে গণসংবর্ধনা
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় ব্যারিস্টার সুইটি আহমেদকে গণসংবর্ধনা
শনিবার ● ২৮ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় ব্যারিস্টার সুইটি আহমেদকে গণসংবর্ধনা

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কৃতিত্বের সঙ্গে বার এট ল সম্পন্ন করায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরের আমিনুল ইসলাম মুকুলের কৃতি সন্তান ব্যারিস্টার সুইটি আহমেদকে গতকাল শুক্রবার বিকেলে এলাকাবাসী গণসংবর্ধনা প্রদান করেন। সম্প্রতি দ্য অনারেবল সোসাইটি অব লিঙ্কনস ইন থেকে বাংলাদেশের কৃতি সন্তান সুইটি আহমেদকে বার এট ল এর কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানান। সেখানে কল টু দ্য বারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বার এট ল এর সনদ তুলে দেন লিঙ্কনস ইনের সভাপতি ও কোষাধক্ষের দায়িত্বে থাকা স্যার জিওফ্রে ভোস। জাকজমকপূর্ণ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক আলহাজ্ব মো. সোহরাব হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম দুলাল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. সাজ্জাদুর রহমান টিটু, কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবি এ্যাড. সুধির চন্দ্র শর্মা, উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা, ব্যারিস্টার সুইটি আহমেদের মাতা সাবেক শিক্ষিকা শাহিদা বেগম, কুষ্টিয়া জজ কোর্টের নারী ও শিশু আকরাম হোসেন দুলাল, মুজিবুল শেখ, খাতের আলী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সত্য বিশ্বাস, অ্যাডভোকেট পান্না, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা উম্বাদ আলী, আব্দুস সালাম, খোর্দ আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নওয়াব আলী, স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, আলামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদউর রহমান, আলামপুর মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক জাহাঙ্গীর আলম অরফেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহিদুজ্জামান টিটু ও সুজন বিশ্বাস। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ব্যারিস্টার সুইটি আহমেদের জন্য শুভ কামনা করে বলেন, আগামী দিনে অসহায় ও বঞ্চিত মানুষের ন্যায় বিচার পাওয়ার জন্য তিনি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সুইটি আহমেদ বলেন, তাকে ঘিরে যে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজনের করা হয়েছে তার জন্য তিনি বিনীতভাবে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি অনুষ্ঠানের সম্মানিত অতিথি ও উপস্থিত এলাকাবাসী সবাইকে বিনম্র অভিবাদন জানান। তিনি বলেন, পড়াশোনার জন্য ঢাকা ও ইংল্যান্ডসহ দেশের বাইরে থাকতে হয়েছে লম্বা সময়, কিন্তু সব সময় মন পড়ে থেকেছে এখানে, এটাকেই সম্ভবত নাড়ির টান বলে। নানা প্রতিকূল পরিবেশে এলাকাবাসী তার পরিবারকে আগলে রেখেছেন, নিজেরা অনেক যন্ত্রণা সহ্য করেছেন, তাদের জন্য মানুষের এই ভালোবাসা তিনি কখনও ভুলবেন না। তিনি জানান, তার স্কুল শিক্ষিকা মা লেখাপড়ার বিষয়ে সার্বক্ষনিক তদারকি করেছেন। বাবা মা দুজনেই চাইতেন তিনি ডাক্তার হয়ে গরিব দুখি মানুষের সেবা করবেন। কিন্তু তিনি আইন পেশা বেছে নেন, বাবার আগ্রহে তিনি বার এট ল সম্পন্ন করেছেন। উপস্থিত এলাকাবাসীকে তিনি বলেন, সন্তানের এগিয়ে যাওয়ার শক্তি বাবা ও মা। তাদের পরামর্শ, সাহস এবং স্নেহ ভালোবাসা পেলেই সন্তান শত বাধা ডিঙিয়ে এগিয়ে যাবে। সন্তান যোগ্য হলে, সফল হলে সব থেকে খুশি বাবা মা হয়। অন্য দিকে আমাদের সমাজ ব্যবস্থায় অহরহ যা হচ্ছে, খেয়াল করুন, আপনি অনেক সম্পদ করলেন, মিল কারখানা, জমি-বাড়ি এসব বানালেন, কিন্তু আল্লাহ না করুন আপনার সন্তানকে উপযুক্ত করে গড়ে তুলতে পারলেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলে, সারা দিন ছুটাছুটি করে যেসব অর্থ সম্পদ ঐ সন্তানের জন্য রেখে যাচ্ছেন, তা ধ্বংস হতে সময় লাগবে না। তিনি অনুরোধ করেন, আজ থেকেই আপনারা সন্তানদের স্বপ্ন দেখাবেন। কষ্ট করে হলেও তাদের উচ্চ শিক্ষা নিতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তা হলে আপনার কোন সম্পদ না থাকলেও ঐ সুসন্তান সম্পদ হিসেবে বিবেচিত হবে। আপনাদের সন্তানদের মধ্যে কেউ যদি আইন পেশায় আসার জন্য ল পড়তে চায়, তিনি তাদের সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। কেউ ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখলে, তাকে সব রকমের সহযোগিতা করার কথাও জানান। তিনি বলেন, কাজের মাধ্যমেই মানুষ বেঁচে থাকে। মানুষের ভালোবাসা ও দোয়ায় শ্রেষ্ঠ সম্পদ, দোয়া করবেন আমিও যেন আপনাদের এ শ্রেষ্ঠ সম্পদের ভাগিদার হতে পারি। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তার আব্বু এলাকার মানুষের বিপদে-আপদে সহযোগিতা করেন, পাশে থাকেন। তিনিও যেন আব্বুর মতো সবার আপনজন হতে পারেন, যে কোন প্রয়োজনে এলাকাবাসীর পাশে থাকতে পারেন সে দোয়া কামনা করেন। তিনিও মায়ের মতো শিক্ষক হতে চানি। আইন পেশার পাশাপাশি যে কোন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করবেন এবং একই সঙ্গে একটা সময়ে বিচারক হওয়ার স্বপ্ন দেখেন। তিনি যেন মানুষের কল্যানে, মানুষের উপকারে তাদের পাশে থাকতে পারেন, তিনি যেখানেই থাকেন, পৃথিবীর যেখানেই যান, এলাকাবাসীর কন্যা হিসেবে, আপনজন হিসেবে আজীবন থাকতে চান। সর্বশেষ অনুষ্ঠানের আয়োজকদের প্রতি, যারা কষ্ট করে এসেছেন, সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)