শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিভিন্ন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিভিন্ন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বিভিন্ন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিভিন্ন বিহারে ধর্মীয় নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহার সাজানো হয় নানা রঙে। শনিবার সারা রাউজানের ১৩০টি বৌদ্ধ বিহারে বুদ্ধপূজাসহ নানা আচার অনুষ্ঠান পালন করা হয়। উপজেলার বিভিন্ন বিহারে গিয়ে দেখা যাই সকাল থেকে নানা আয়োজনের মাধ্যমে প্রবারণা পূর্ণিমার উৎসব শুরু হয়। বিহারে আসা ভক্তরা জানান, তিন মাসের বর্ষাবাস শেষে আজকে থেকে আমাদের প্রবারণা উৎসব শুরু হয়েছে। আমাদের এই ধর্মীয় উৎসবে আমরা জগতের সকল প্রাণীর শান্তি কামনায় প্রার্থনা করি। পুরোনো দিনের সকল কষ্ট ভুলে গিয়ে নতুন করে প্রার্থনার মাধ্যমে শান্তি কামনা করে থাকি। সন্ধ্যায় প্রতিটি বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো হয়। প্রবারণা পূর্ণিমার পর বিভিন্ন বিহারে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু হবে। এতে সকলের প্রতি প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন রাউজানের সংসদ সদস্য।

রাউজানে দেওয়াল ভেঙে টাকা-স্বর্ণালংকার লুট কারাগারে ভাতিজা

রাউজান :: চট্টগ্রামের রাউজানে প্রবাসী চাচার ঘরের শয়ন কক্ষের দেয়াল ভেঙে নগদ টাকা স্বর্ণালংকার লুট করে কারাগারে গেলেন মো. সাইমন (২৩) নামে এক যুবক। শনিবার (২৮-অক্টোবর) দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন রাউজান থানা পুলিশ। তবে লুটে নেওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার সাইমন রাউাজন উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. শফির ছেলে। জানা যায়, গত ১৭ অক্টোবর দুপুরে উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাগতিয়া এলাকায় বসতঘরের দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে চাচি রিমা আকতারকে শ্লীলতাহানী করে ৫ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা লুট করে। একই সঙ্গে বসত ভিটের বিভিন্ন প্রজাতির গাছ কেটে বেচে দেয়। এরপর রিমা আকতার বাদি হয়ে তার ভাসুর আবুল কালাম (৪২), আরেক ভাসুর মো. শফির ছেলে মো. সায়মন (২৩)সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী মামলা দায়ের করেন।
এবিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ভুক্তভোগী এক নারীর বেআইনী জনতাবদ্ধে বসতগৃহে অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর আঘাত, শ্লীলতাহানী, চুরি, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদশন করার অপরাধে করা মামলায় সাইমন নামে এক আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)