শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ : আহত-৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ : আহত-৪
শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ : আহত-৪

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৪ জন।
৪ নভেম্বর শনিবার বেলা সোয়া ২টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি রোডে চলাচলকারী খাজা গরীবে নেওয়াজ (চট্ট মেট্টো জ-১১-০০১৮) নাম্বারের যাত্রীবাহী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি রাঙামাটি শহরের ভেদ ভেদী এলাকায় আসলে গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কে কাজ চলার কারণে সড়কের পাশে দাড়িঁয়েছিলো রাঙামাটির মানিকছড়ি (৩নং সাপছড়ি ইউনিয়ন) যৌথখামার এলাকা থেকে ৬জন যাত্রী নিয়ে আসা সিএনজি অট্টোরিক্সা।
প্রত্যক্ষদর্শী আবুল হাশেম ও ডিউটিরত আনসার সদস্য মো. নাছির উদ্দিন জানান, দুপুরে সোয়া ২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ভেদভেদী এলাকায় আসলে সেখানে থেমে থাকা সিএনজি অটোরিক্সাকে পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সার ভিতরে থাকা চালকসহ ৬জন গুরুতর আহত হয়। এদের মধ্যে দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। নিহত ও আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি দাড়িঁয়ে থাকা সিএনজি অট্টোরিক্সাকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাপছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের যৌথখামার এলাকা বাসিন্দা ঘুরিমিলে চাকমা (৪২) ও পরি চাকমা (৪০) নিহত হয়।
ভেদভেদী বাজার এলাকায় স্থানীয়রা ও কোতয়ালী থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় (১)পিন্টু চাকমা (সিএনজি অট্টোরিক্সা ড্রাইভার), (২) পরী চাকমা (তার ডান পাশের এক পা ঘটনাস্থলে ঝরে পরে যায়), (৩) রিকন চাকমা, (৪) রিপন চাকমাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনলে আহতদের চিকিৎসা প্রদান করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য আহত সকলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনাস্থলে নিহত ঘুরিমিলে চাকমা ও পরি চাকমার লাশ পোষ্টমর্টেম শেষে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিয়য়টি নিশ্চিত করেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর।

রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৪ জন সকলেই ৩নং সাপছড়ি ইউনিয়ন যৌথখামার এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রিটন বড়ুয়া।
ঘাতক লক্ক-যক্কর বাস খাজা গরীবে নেওয়াজ (চট্ট মেট্টো জ-১১-০০১৮) বাসটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ভেদভেদী এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি পিছন থেকে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এই ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।
খাজা গরীবে নেওয়াজ (চট্ট মেট্টো জ-১১-০০১৮) নাম্বারের ঘাতক বাসটির মালিক ও ড্রাইভারকে আইনের আওতায় এনে প্রচলিত আইনে শাস্তির দাবি জানিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান রানা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)