শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তা বন্ধ
প্রথম পাতা » ময়মনসিংহ » মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তা বন্ধ
সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তা বন্ধ

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনুছ খাদিজিয়া বালিকা দাখিল মাদরাসা সুপারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তার অনিয়ম, স্বেচ্ছাচারিতা আর অর্থ আত্মসাতের প্রতিবাদে মাদ্রাসায় যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেয় জমির মালিক। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লা জয়পুর এলাকার ইউনুছ খাদিজিয়া বালিকা দাখিল মাদরাসার সুপারইনটেনডেন্ট রেজাউল করিম নিয়োগের পর থেকে শিক্ষার্থীদের ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, মাদরাসার টিউশন ফি, সঞ্চয়পত্রের লভ্যাংশ, সাধারণ তহবিলের টাকা আদান প্রদানে কোন প্রকার রশিদ ভাউচার ব্যবহার না করে সমস্ত টাকা আত্মসাৎ করে আসছেন। এছাড়াও মাদ্রাসার বই বিক্রি ও টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে মাদরাসার সার্বিক পরিস্থিতি ঘোলাটে করে ফেলেন তিনি। এ নিয়ে ২০২০ সালে করুণাকালীন সময়ে মাদরাসা বন্ধ থাকায় জমির মালিক শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়। রাস্তাটি বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা চরম দুর্ভোগে বিভিন্ন মানুষের বাড়ী ও জঙ্গলের ভিতর দিয়ে চলাচল করতে হচ্ছে। এমনকি একারনে সরকারি ফ্যাসেলিটিস চারতলা বিল্ডিং এর কাজ দীর্ঘ সারে চার বছর যাবৎ আটকে আছে।
এবিষয়ে মাদ্রাসার শিক্ষকমন্ডলীরা জানান, শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি খুলে দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দফায় দফায় অভিযোগ দিয়ে কোন এক অজানা কারণে প্রতিকার পাচ্ছেন না।
অনিয়ম দুর্নীতির বিষয়টি অস্বীকার করে মাদ্রাসা সুপার মোঃ রেজাউল করিম জানান, অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী এই দুটি নিয়োগকে কেন্দ্র করেই জমির মালিক রাস্তাটি বন্ধ করে দেয়।
এবিষয়ে জমির মালিক আবু তাহের জানান, আমি আমার জায়গায় ফিসারী দিয়েছি। আর এই জায়গা দিয়ে কোন রাস্তা ছিলনা। তবে কিছুদিন শিক্ষার্থীরা একটি পুকুরপাড় চলাচল করত। এখন আমার ২টি পুকুরের মাঝখান দিয়ে রাস্তা দেয়া সম্ভবনা। মাদ্রাসা কতৃপক্ষ দিয়ে তাঁদের জায়গা দিয়ে রাস্তা করে আর একটু জায়গা দিতে হয় তাহলে আমি পুকুরের সাইট দিয়ে রাস্তার জায়গা দিতে রাজি আছি। তবে শুধু আমার জায়গা দিয়ে পুকুরের মাঝখান দিয়ে রাস্তা দেয়া সম্ভবনা।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাহেবকে নিয়ে মাদ্রাসায় যাওয়া হয়েছে। পরে সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিছুদিন পর শুকনা সিজনে চেয়ারম্যান সাহেব শিক্ষার্থীদের যাতায়াতের স্বার্থে একটি রাস্তা করে দিবেন।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলে এসেছি। কিছুদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)