শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে “বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিতকরণে আইকিউএসি’র ভূমিকা” শীর্ষক সেমিনার
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে “বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিতকরণে আইকিউএসি’র ভূমিকা” শীর্ষক সেমিনার
সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে “বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিতকরণে আইকিউএসি’র ভূমিকা” শীর্ষক সেমিনার

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “বিশ^বিদ্যালয়ের গুণগত মান নিশ্চিতকরণে আইকিউএসি’র ভূমিকা” (Role of IQAC in Quality Assurance in University) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ই নভেম্বর মঙ্গলবার ২০২৩ খ্রি. বেলা আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান, অফিস প্রধান ও হল প্রভোস্টগণ অংশগ্রহণ করেন।

চুয়েটের সিএসই বিভাগে সফটওয়্যার ডেভেলপমেন্ট বিষয়ক ওয়েবিনার সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে পেশাজীবী সফটওয়্যার প্রকৌশলীদের অংশগ্রহণে ‘‘মাস্টারিং সফটওয়্যার ডেভেলপমেন্ট: প্রুভেন স্ট্রেটিজি অ্যান্ড টেকনিক” (Mastering Software Development: Proven Strategies & Techniques) শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। গত ৫ই নভেম্বর রবিবার ২০২৩ খ্রি. সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় উক্ত ওয়েবিনারে দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারগণ অংশগ্রহণ করেন। মানসম্পন্ন সফটওয়্যার প্রোডাক্ট তৈরী করতে যে সকল গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করতে হয় সে বিষয়ে সফটওয়্যার প্রকৌশলীগণ ওয়েবিনারে শিক্ষার্থীদের দিক-নির্দেশনা প্রদান করেন।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এ.এইচ.এম. আশফাক হাবীবের সভাপতিত্বে উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষক মীর মু. সাক্বী কাওসারের সার্বিক তত্ত্ববধানের উক্ত ওয়েবিনারে উপস্থিত ছিলেন সফটরবোটিক্স বাংলাদেশ লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার রাজীব দেব, সেফালো বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. আরমান উল ইসলাম, সফটরবোটিক্স বাংলাদেশ লিমিটেডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যথাক্রমে এ.এইচ.এম. তারেক, মো. নাজমুল ইসলাম, রিফাত সাইমুন রিয়েন্ট এবং মো. আরাফাত উদ্দীন। জুম লিংকে ১৩০ জন সমপনী বর্ষের শিক্ষার্থদের অংশগ্রহণে উক্ত ওয়েবিনার পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মৌমিতা সেন শর্মা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, “শিক্ষার্থীরা এই ওয়েবিনারের মাধ্যমে চলমান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে তত্ত্বীয় জ্ঞানের সাথে বাস্তব প্রয়োগের সমন্বয় করার সুযোগ পাবে। ফলে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটির কার্যকারিতা এবং পেশাগত জীবনে এটির গুরুত্ব অনুধাবন করতে পারবে।”





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)