সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
রাউজানে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ৬ নভেম্বর সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের নুরুল ইসলাম সওদাগর বাড়ির ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন ওই গ্রামের দুবাই প্রবাসী মো. সালাউদ্দিনের মেয়ে সামিরা (৫) ও মো. কামালের মেয়ে রাইখা (৩)। তারা সম্পর্কে চাচাতো বোন। স্থানীয়রা জানান, সামিরা ও রাইখা সকালে ঘুম থেকে ওঠে চা নাস্তা করে খেলতে বাহির হন। পরে সামিরা মা পুকুরে কাপড় ধোয়ার জন্য গেলে দেখতে পান পুকুরে শিশু দুটি ভাসতে। পরে মায়ের চিৎকার শুনে এলাকার লোকজন এসে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো. ইয়াসিন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত