শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে সুদখোরদের অত্যাচারে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে সুদখোরদের অত্যাচারে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে
রবিবার ● ১০ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে সুদখোরদের অত্যাচারে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে

---

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কারেন্ট সুদের জালে জড়িয়ে মানুষ নিঃস্ব হচ্ছেন৷ সেই সাথে হারাচ্ছেন ভিটে বাড়ি ও সুখের সংসার৷ দ্রুত সুদের টাকা বৃদ্ধি হয় বলে এই সুদে কারবারের নাম হয়েছে কারেন্ট লোন৷ একশ টাকায় সপ্তহে ২০ টাকার অস্বাভাবিক সুদ দিতে হয়৷ হরিণাকুন্ডু শহরের হাসপাতাল মোড়, পার্বতীপুর, জটারখালী, লালন বাজার, ভোড়াখালী, দখলপুর বাজার, জোড়াদহ, ভায়না, শাখেরীদহ বাজারসহ প্রতিটি গ্রামে গ্রামে এই কারেন্ট সুদের জমপেশ ব্যবসা চলছে৷ ১০/১২ জনের সমিতি গঠন করে আবার গোপনে কতিপয় মানুষ চড়া সুদে টাকা দাদন দিচ্ছে৷ শহর ও গ্রামের অসহায় ও মধ্যবিত্ত মানুষ এ সব সমিতি থেকে ঋন নিয়ে নিঃস্ব হচ্ছেন৷ হরিনাকুন্ডু শহরের হাসপাতাল মোড়ের নবিছদ্দিন ৪০ হাজার টাকা কারেন্ট লোন নিয়েছিলেন৷ তিনি ৬ লাখ টাকা দেয়ার পরও তার সুদ শেষ হয়নি৷ শেষ পর্যনত্ম শহরের বাড়ি সুদখোরদের নামে লিখে দিতে হয়েছে৷ আশরাফুল নামে এক ব্যক্তি হরিলাকুন্ডুর হাসপাতাল মোড়ের সুদখোর রবিউলের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছিলেন৷ সুদাসলে এক লাখ ২০ হাজার টাকা দিয়েও তিনি রেহায় পাননি৷ শেষ পর্যনত্ম হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার হসত্মক্ষেপে তিনি সুদখোরদের হাত থেকে বাঁচেন৷ হরিনাকুন্ডুর হাসপাতাল মোড়ের দধি ব্যবসায়ী সুজন ও ফল ব্যবসায়ী শিমুল, ধলা, ইলেক্ট্রনিক ব্যবসায়ী আরিফ, জোড়াদহের কাদের মৌলভীর ছেলে মৃদৃল ও একই গ্রামের আনিছুর রহমানসহ বহু মানুষ সুদখোরদের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছেন৷ অনুসন্ধান করে জানা গেছে হাসপাতাল মোড়ের আইনাল ও তার ছেলে মিলন, রবিউল, মান্দারতলার দেলু, সাতব্রীজের রণি, ভবানীপুরের বাচ্চু মোল্লা, ঘোড়দার আব্দুস সামাদ আজাদ, জোড়াপুকুরিয়ার আসাদুল, আলতাফ, জোড়াদহের সিরাজ উদ্দীনের ছেলে এনজিওর আদালে সমিতি খুলে দাদন ব্যবসা চালাচ্ছে আলতাফ হোসেন, একই গ্রামে আবু মোল্লাহ, রফিকুল ইসলাম, বাকচুয়ার জহুরুলসহ অর্ধশত সুদখোর এই জঘন্য ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে৷ তবে এ সব ব্যক্তি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন হেয় প্রতিপন্ন করার জন্য তাদের বিরুদ্ধে কিছু মানুষ বিভ্রানত্মি ছড়াচ্ছে৷ সুদখোরদের ভয়ে পালিয়ে বেড়ানো সুজন জানান, সুদাসল দু’ই প্রদান করা হয়, তারপরও ঋনের টাকা পরিশোধ হয় না৷ পাওনা থাকে বছরের পর বছর৷ তিনি আরো জানান, চক্রবৃদ্ধি হারে বাড়া সুদের খেসারত দিতে গিয়ে গ্রাহকের হারাতে হয় বসত ভিটা, সুখের সংসার, নয়তো গোয়ালের গরু৷ শেষ সম্বল বিক্রি করে সুদের টাকা পরিশোধ করতে হয়৷ আর এভাবেই দিনের পর দিন কাবলিওয়ালাদের মতো সুদখোরদের অত্যাচার চলছে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন গ্রামে৷ শাখেরীদহ বাজারেও এমন ভয়ংকর সুদ ভিত্তিক ব্যবসা চলছে৷ সেখানে বহু মানুষ সুদাসল দিয়ে ঋন শোধ করতে না পেরে পালিয়ে বেড়াচ্ছে৷ হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামের মতুরেশ কুমার পাচ বছর আগে সুদখোর আব্দুস সামাদ আজাদের কাছ থেকে ৪০ হাজার টাকার ঋন নেন৷ লাভসহ তাকে ৫৩ হাজার টাকা প্রদান করার পরও আরো ৩১ হাজার টাকা দিতে হয়েছে৷ হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী ডাবলু মিয়া আব্দুস সামাদের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে তাকে আসল ও লাভসহ ১ লক্ষ ৫৪ হাজার টাকা পরিশোধ করেছে৷ জোড়াদহ বাজারে মন্টু মোলস্নার ছেলে আলতাফ হোসেন চাল ব্যবসার আড়ালে দাদন ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ একই এলাকার সিরাজুদ্দীনের ছেলে আলতাফ হোসেনও এই কারেন্ট সুদে টাকা লগি্ন করে রাতারাতি বড় লোক হয়েছেন বলে এলাকাবাসি জানায়৷ এ বিষয়ে হরিণাকুন্ডুর জোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ জানান, তার ইউনিয়নে আগে সুদখোরদের প্রভাব ছিল এখন অনেকটাই কম৷ তিনি বলেন এলাকার কিছু মানুষ সুদখোরদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তারা ঘরে ফিরতে পারছে না৷ পুলিশের সহায়তার এ সব সুদখোররা গ্রামে গ্রামে অত্যাচার নির্যাতন চালাচ্ছেন বলে তিনি জানতে পেরেছেন৷ বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান বলেন, সুদখোরদের সামিাজিক ভাবে প্রতিরোধ করতে হবে৷ এ জন্য কেও যদি আইনী সহায়তা চান তবে তাকে দেওয়া হবে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)