রবিবার ● ১২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক ও সংবর্ধনা
ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক ও সংবর্ধনা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রবিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হজরত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেসে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, উপজেলা শিক্ষা অফিসার নিলুফার হাকিম, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর শেখ মোকশেদা জামান, বিপিটিএ এর কেন্দ্রিয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, বিপিটিএ এর ময়মনসিংহ জেলা শাখার নিবার্হী সভাপতি শেখ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূইয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ^রগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এবাদুল ইসলাম, উপজেলা শিক্ষা কমিটির শিকক্ষক প্রতিনিধি আজিজুল হক, বিপিটিএ এর ঈশ^রগঞ্জ উপজেলা শাখার উপদেষ্ঠা লুৎফর রহমান, সাইফুল ইসলাম তালুকদার ।
এসময় আরও বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া প্রমুখ।
উক্ত অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষকা, অবসর প্রাপ্ত শিক্ষক মন্ডলি ও বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।





ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার