সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সমাজসেবার আর্থিক সহায়তার চেক বিতরণ
গাজীপুরে সমাজসেবার আর্থিক সহায়তার চেক বিতরণ
মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: গাজীপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চিকিৎসা সহায়তা, গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার ১৩ নভেম্বর দুপুরে গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় মানুষের মাঝে এসব চেক বিতরণ করেন প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এস আনোয়ারুল করীম।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান, সহকারী পরিচালক তাসলিমা খাতুন, প্রবেশন অফিসার মমতাজ, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
উপপরিচালক এস এস আনোয়ারুল করীম জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় ১৮৪ জন মানুষকে মোট ৮ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন