মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল ২০ পরিবার
পানছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল ২০ পরিবার
মো. হেলাল উদ্দিন, পানছড়ির প্রতিনিধি :: মুজিববর্ষে “ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না ” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে এবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৫ম পর্যায়ের (১ম) ধাপে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ১৪ নবেম্বর সকাল ১০টার সময় গণভবন প্রান্ত থেকে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাদেশব্যাপী অনুষ্ঠিতব্য গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সাথে পানছড়ি উপজেলায় বরাদ্দ পাওয়া ৫ম পর্যায়ের ( ১ম) ধাপে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। উদ্বোধন এবং সনদ বিতরন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার রুবাইয়া আফরোজ।
এ সময় পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,
উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) আহমেদ হাছান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা ,বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপকারভোগীগণ ও সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে উপকারভোগীগণ প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১