শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান পশ্চিম গুজরায় শ্যামা পূজা উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান পশ্চিম গুজরায় শ্যামা পূজা উদযাপন
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান পশ্চিম গুজরায় শ্যামা পূজা উদযাপন

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে বানেশ্বর মহাজন বাড়ীতে সার্বজনীন শ্রী শ্রী শ্মশানকালী মাতৃমন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজনে শ্যামা পূজা উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল অলোক দেবনাথের পরিবেশনায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সন্ধ্যা আরতি, শ্যামা মায়ের পূজা, মায়ের মঙ্গলারতি, আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ভগবান শ্রী কৃঞ্চের দামোদর প্রদীপ দান উৎসব,গৌরিয় ভজন সুধা, হরিনাম সংকীর্তণ, মহা প্রসাদ আস্বাদন।
১৩ নভেম্বর পূজার অনুষ্ঠানে শ্মশানকালী মাতৃমন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্যামল দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন
পশ্চিম গুজরা শ্রী শ্রী জগদ্বাত্রী মাতৃমন্দির পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশুতোষ মহাজন।
সংগঠক কানু রাম দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অংশুমান বড়ুয়া, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন, সংগঠক প্রদীপ বড়ুয়া, মোঃ ইলিয়াছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্মশানকালী মাতৃমন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দোদুল দাশ (রবি)।
বক্তব্য রাখেন রাসেল দাশ, সত্যরঞ্জন দাশ, প্রদীপ মহাজন, অনিল মহাজন, ধনা মহাজন, রাজন দাশ, প্রণব দাশ, লিটন দাশ, ছোটন দাশ, ডাঃ বিজয় দে, ডাঃ সুকুমার দে, বাপ্পী রাম দাশ, কাজল দাশ, মৃদুল কান্তি দাশ, প্রদীপ দাশ, কালীপদ দাশ, সুকুমার দাশ, সুজন দাশ, সিমো দাশ, কানাই দাশ, উজ্জ্বল দাশ, সজল দাশ, অন্বয় দাশ, সাজু দাশ, পিন্টু দাশ, তরুণ দাশ, সুত্তম দাশ,মিতু দাশ প্রমুখ।
দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাতনী সম্প্রদায়ের পূজার্থীরা অংশ নেন। অনুষ্ঠান উপলক্ষে এলাকায় ব্যাপক সাজসজ্জা করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)