শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » নির্বাচন কমিশনের এই তফসিল ঘোষণা স্ববিরোধী ও প্রতারণা পূর্ণ
প্রথম পাতা » ঢাকা » নির্বাচন কমিশনের এই তফসিল ঘোষণা স্ববিরোধী ও প্রতারণা পূর্ণ
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন কমিশনের এই তফসিল ঘোষণা স্ববিরোধী ও প্রতারণা পূর্ণ

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বলেছেন নির্বাচনকেন্দ্রীক সংকট সমাধানের আগেই নির্বাচনের এই তফসিল দেশে অনাকাঙ্ক্ষিত সংঘাত - সংঘর্ষকে এখন পাড়া মহল্লা আর গ্রামে গ্রামে ছড়িয়ে দেবে। বিএনপিসহ বিরোধী দলসমূহকে বাইরে রেখে সরকার ও সরকারি দলের আর একটি পাতানো নির্বাচনের জন্যই যে এই তফসিল ঘোষণা করা হয়েছে তা অত্যন্ত স্পষ্ট। এই তফসিলের মধ্য দিয়ে সরকারের পাশাপাশি খোদ নির্বাচন কমিশনই যে অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করল তাও পরিস্কার।

বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশনের এই তফসিল ঘোষণা স্ববিরোধী ও প্রতারণা পূর্ণ। একদিকে তারা বলছেন অবাধ নির্বাচনের পরিবেশ নেই এবং সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলসমূহের মধ্যে বোঝাপড়া প্রয়োজন ; আবার অন্যদিকে সরকারের একতরফা নির্বাচনী নীলনকশা বাস্তবায়নে তফসিলও ঘোষণা করেছেন।

তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান যেমন তাদের দায়িত্ব, তেমনি অবাধ,নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানও তাদের দায়িত্ব। তদুপরি নির্বাচনের পরিবেশ না থাকলে তারা নির্বাচন বন্ধ বা স্থগিতও রাখতে পারেন। কিন্তু নির্বাচন কমিশন সে পথে না হেটে তারা সরকারি দলের ইচ্ছাপূরণের জন্যেই তফসিল ঘোষণা করেছেন। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে একদিকে তারা জনগণের বিরুদ্ধে যেমন অবস্থান নিয়েছেন, অপরদিকে এর মধ্য দিয়ে তারা গোটা নির্বাচনী ব্যবস্থার কফিনেও আরও একটি পেরেক ঠুকে দিয়েছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নির্বাচনের তফসিল ঘোষণা মানেই নির্বাচন নয়।তিনি অনতিবিলম্বে গণআকাঙ্ক্ষার পরিপন্থী আর একটি নির্বাচনী তামাশা থেকে সরে এসে ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত করার আহবান জানান। তা নাহলে সরকার ও সরকারি দলের মত মানুষ নির্বাচন কমিশনকেও গণবিরোধী প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত করবে।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে তারা যদি সরকারের অনুগত সহযোগী না চান তাহলে তাদের উচিৎ হবে অনতিবিলম্বে নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে তাদের সরে দাঁড়ানো।





ঢাকা এর আরও খবর

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)