মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল
মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাইয়ের নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই বাছাইয়ে ৮ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৫- ৯ ডিসেম্বরের মধ্যে স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহফুজা জেরিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের সই নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এ আসনে তিন লাখ ৬৬ হাজার ৫২৫ ভোটারের এক শতাংশ অর্থাৎ তিন হাজার ৬৬৫ জন ভোটারের সই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সই দেওয়া ভোটারের মধ্যে ১০ জন ভোটার সম্পর্কে যাচাই বাচাই করেছি। তারমধ্যে তিনজন ভোটার দেশের বাইরে থাকার প্রমাণ পাওয়ায় গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।





জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ