শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রতিবন্ধীদের দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে
প্রথম পাতা » সকল বিভাগ » স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রতিবন্ধীদের দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রতিবন্ধীদের দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে

ছবি : সংবাদ সংক্রান্ত হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য প্রতিবন্ধীদের দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। যাতে তারা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারে। সমাজের সকল অনগ্রসর জনগোষ্ঠীকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। সিলেটে রবিবার ৩ ডিসেম্বর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, সিটি কর্পোরেশন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিলেটে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ একথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম. কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ-পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো. আব্দুর রফিক।

প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে দেবজিৎ সিংহ বলেন, সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করে আসছে, বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যাও ক্রমান্নয়ে বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, সিলেটে ৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু রয়েছে। এছাড়াও সিলেট জেলার প্রতিটি উপজেলায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম ও প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ চলমান রয়েছে। আগামীতে এসব সেবাদান কার্যক্রম ও অনুদানের পরিমাণ আরো বৃদ্ধি পাবে আশা করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, প্রতিবন্ধীরা যেন বঞ্চনার স্বীকার না হয়, সমাজে বোঝা বা হেয় প্রতিপন্ন না হয় সেই সমতা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে তাদের সুযোগ করে দিতে হবে।

প্রতিবন্ধীদের সহায়তাকারী বিভিন্ন সংগঠনের কাজের প্রশংসা করে তিনি বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে আগামীতেও এ ধারা অব্যাহত রেখে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকারকে সহায়তা করবেন। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)